নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ একটি পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন নেত্রকোনা—৫ (পূর্বধলা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
বৈরাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা উপ—সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু তালেব, যুবদল সভাপতি শাহেদ আলী মাস্টার, বিএনপি নেতা জহিরুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সম্রাট ও রিপন তালুকদার এবং গ্রামবাসীর প্রতিনিধি সাহাবুদ্দিন। সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
