Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাকিংহাম প্যালেসে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা, প্রেপ্তার ১
--সংগৃহীত ছবি

বাকিংহাম প্যালেসে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা, প্রেপ্তার ১

বিদেশ ডেস্ক:বাকিংহাম প্যালেসের সামনের মাঠে এক ব্যক্তি একের পর এক শটগান থেকে গুলি ছোড়েন বলে পুলিশের অভিযোগ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে। এর ফলে খুবই ছোট একটি বিস্ফোরণ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, তার কাছ থেকে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে ব্যাগে কী আছে, তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। আটক হওয়া ব্যক্তির পরিচয় পুলিশ জানায়নি। কেন সে এ কাজ করল তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের মাত্রা বড় ছিল না। ঘটনায় বাকিংহাম প্যালেসের কোনো ক্ষতি হয়নি। ঠিক সময়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

সূত্র : ডয়চে ভেলে

About Syed Enamul Huq

Leave a Reply