ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
নয় পেরিয়ে দশে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সাংস্কৃতিককর্মী আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি ইব্রাহিম খান শাহাদাত, সাবেক সহ-সভাপতি আল-আমীন শাহীন, সৈয়দ মোহাম্মদ আকরাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, বীর মুক্তিযোদ্ধা আবু হুরাইরা, বৈশাখী শিল্পগোষ্ঠীর সভাপতি মোহাম্মদ হোসেন মিয়া ও খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আল-মামুন সরকার বলেন, দেশ ও জনগণের সেবায় এশিয়ান টিভি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখবেন। আমি এশিয়ান টিভির সফলতা কামনা করছি।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মনির হোসেন, এইচ এম সিরাজ, মজিবুর রহমান খান, মোশারফ হোসেন বেলাল, শফিকুল আলম স্বপন, চরণ বিশ্বাস, মাইনউদ্দিন রুবেল, মাজহারুল করিম অভি ও মো. আজহার উদ্দিন প্রমূহ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
