Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মির্জা আব্বাসের মামলা// নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি
--নাসীরুদ্দীন পাটওয়ারী

মির্জা আব্বাসের মামলা// নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানি করার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে এ সমন জারি করেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে মির্জা আব্বাসের মান সম্মান ক্ষুণ্ণ করেছে।নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও ইচ্ছাকৃতভাবে একের পর এক মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে, যা সব প্রকার শিষ্টাচার সভ্যতার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর।

About Syed Enamul Huq

Leave a Reply