Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ
--ঠাকুরগাঁও জেলা সিপিবির বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা সিপিবির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঠাকুরগাঁও পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সিপিবির স্থানীয় নেতারা মার্কিন আগ্রাসনের সমালোচনা করে বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় বিতর্কিত সব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন সিপিবি নেতা অ্যাডভোকেট আবু সায়েম, চৌধুরী আনোয়ার হোসেন, মর্তুজা আলম রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply