Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সংসদের ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান
--ব্যারিস্টার জাইমা রহমান।

সংসদের ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান

অনলাইন ডেস্ক:

ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন এবং প্রথম সারিতে বসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিকেলে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে তিনি আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্ব তিনি দেখছেন।

গত ১২ মার্চ এয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসে। সেদিনও মা জুবাইদা রহমানের সঙ্গে জাইমা রহমানও ভিভিআইপিতে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply