Tuesday , 25 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ফার্মেসীতে হামলা গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ
রূপগঞ্জে ফার্মেসীতে হামলা গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ

রূপগঞ্জে ফার্মেসীতে হামলা গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় গত সোমবার রাতে রাজনৈতিক কোন্দলের জেরে এক ঔষধের ফার্মেসীতে প্রতিপক্ষের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গার্মেন্টস শ্রমিক সুমন (২৫) গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ গোলাকান্দাইল ইউনিয়নের ছাত্রদল নেতা রকি (লিডার মাসুদ পন্থী) এবং যুবদল নেতা লেবু আরিফ (বিএনপি নেতা কাজী মনির পন্থী) এর মধ্যে জমিসংক্রান্ত বিরোধ ও রাজনৈতিক কোন্দল চলছিল। সোমবার রাত ১০টার দিকে জমিসংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রদল নেতা রকির সঙ্গে যুবদল নেতা লেবু আরিফের কথাকাটাকাটি হয়। পরে লেবু আরিফসহ ৪—৫ জন আগ্নেয়াস্ত্র নিয়ে রকির মালিকানাধীন মেসার্স রকি ফার্মেসীতে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ অভিযান চালাচ্ছে, তবে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযুক্তদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

About Syed Enamul Huq

Leave a Reply