Tuesday , 25 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বালু নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বালু নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বালু নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত মঙ্গলবার সকালে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে নিখোঁজ হওয়া যুবক সৃজন সাহার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। সে সম্প্রতি নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়নে মাস্টার্স পরীক্ষায় অংশ নিয়েছিল।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, রবিবার দুপুরে পরিবারের সঙ্গে কাশিপুর থেকে রূপগঞ্জের ইছাপুরা এলাকায় নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধানুষ্ঠানে এসেছিলেন সৃজন সাহা। বিকেল সাড়ে ৫টায় নদীতে গোসল করতে নামেন। হঠাৎ নদীর প্রবল স্রোতে ডুবে যান তিনি এবং নিখোঁজে হন। রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ইছাপুরা নৌ পুলিশের ইনচার্জ পরিতোষ চন্দ্র সরকার।

About Syed Enamul Huq

Leave a Reply