সরকার পতনের দাবিতে ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে আগামীকাল শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকের এই মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলক। এখন বক্তব্য দেওয়ার সময় নেই, মাঠে আছি।
এখন একটাই লক্ষ্য, গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে। এ ছাড়া গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সমমনা ১২ দলীয় জোটও একই কর্মসূচি ঘোষণা করেছে।
শুক্রবার সন্ধ্যার আগে বক্তব্য শুরু করেন মির্জা ফখরুল। বক্তব্যের শুরুতে তিনি তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন।
দলটির মহাসমাবেশ ও যুগপৎ আন্দোলন-সংগ্রামে শরিক দলগুলোর সমর্থন রয়েছে।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
