সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও ‘স্লোগান ৭১’–এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘নিপীড়নবিরোধী নাগরিক সমাজ’-এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জুুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত মুখ ও ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘সংবিধানের কোথায়, কত ধারায়, কত অনুচ্ছেদে লেখা আছে জয় বাংলা বলা যাবে না, ৭ মার্চের ভাষণ চালানো যাবে না। যদি কোথাও আইনে নিষিদ্ধ থাকে, তাহলে আমি এই আমার বক্তব্য প্রত্যাহার করে নেব।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
