‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছেন না। সেই সঙ্গে আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে।
গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
