Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী, মৃত্যু ১১
--ফাইল ছবি

সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী, মৃত্যু ১১

অনলাইন ডেস্কঃ

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৭১টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৫ মে মৃত্যুবরণ করেছেন চাঁদপুরের কচুয়ার বশির হোসাইন।

তাদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন পাঁচজন ও মদিনায় ছয়জন।গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।

আগামী ৩১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ১০ জুন থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১০ জুলাই।চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

About Syed Enamul Huq

Leave a Reply