Tuesday , 25 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার সমাধান করা হবে : তথ্যমন্ত্রী
--তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন

সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার সমাধান করা হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে সমস্যা রয়েছে, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে। সংবাদমাধ্যমগুলোর মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় প্রেস ক্লাবের তৃতীয় তলায় হলরুমে অনুষ্ঠিত হয় ওই মতবিনিময় সভা।

 সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেকে দায়িত্বশীল সংবাদকর্মী হন। বর্তমানে গণমাধ্যম প্রচলিত ধারা অনুযায়ী চলছে। প্রযুক্তিনির্ভর আধুনিক গণমাধ্যম আমাদের প্রয়োজন। এ জন্য সৃষ্টিশীল চিন্তাভাবনা আমাকে পরামর্শ দেবেন আমি গ্রহণ করব।
বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, লতিফুর রহমান জাকির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply