Wednesday , 29 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সৌদি পৌঁছেছেন ১৩৩৪১ হজযাত্রী
--ফাইল ছবি

সৌদি পৌঁছেছেন ১৩৩৪১ হজযাত্রী

অনলাইন ডেস্ক:

হজযাত্রার এবার প্রথম তিন দিনে সৌদি পৌঁছেছেন ১৩ হাজার ৩৪১ হজযাত্রী। গতকাল রবিবার (১৯ এপ্রিল) আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাসসহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন হজযাত্রীরা।

এ বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এর মধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

About Syed Enamul Huq

Leave a Reply