Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
স্বাধীনতাবিরোধীদের ছাড় দেব না : ইশরাক
--সংগৃহীত ছবি

স্বাধীনতাবিরোধীদের ছাড় দেব না : ইশরাক

অনলাইন ডেস্ক:

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘স্বাধীনতাবিরোধীদের ছাড় দেব না। তাদের ছাড় দিয়েই তো জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ঢাকা-১৭ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী বলেছেন, তারা নাকি সবাইকে সাইজ করে দেবে। তারা যদি খেলা শুরু করতে চায়। আমরাও ছাড় দেব না।’

আজ রবিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতকে উদ্দেশ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘তারেক রহমানকে টার্গেট করে তারা প্রচারণা চালিয়ে গেছে। মিটফোর্ডের যুবদল নেতার হত্যাকে কেন্দ্র করে আমাকে ও তারেক রহমানকে জড়িয়ে তারা তাদের সেল থেকে গুজব ছড়িয়েছে।

তিনি আরো বলেন, তারা (জামায়াত) কিন্তু ফজরের পর ব্যানার ধরে একটা মিছিল করে ঘরে চলে যেত।২০১৮ পর থেকে নিয়মিত রাজনীতিতে ছিলাম। তাদের তেমন কোথাও কোনো সরব ভূমিকা দেখতে পায়নি। ভারতপন্থী যে আওয়ামী লীগ ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু সব সময় লড়াই চালিয়ে গেছি।

আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে জামায়াতে ইসলামী। তারা বেঈমানি করেছে বলেই বড় একটি ইসলামী দল তাদের জোট থেকে বের হয়ে গেছে। তারা মদিনা সনদ অনুযায়ী চলে না।

About Syed Enamul Huq

Leave a Reply