গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে তাকে দেখতে আসা দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছে বিএনপি।
শনিবার (২৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এ অনুরোধ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
