Wednesday , 26 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: June 2025

১০০তম ঘর পেলেন এক প্রতিবন্ধী পরিবার

১০০তম ঘর পেলেন এক প্রতিবন্ধী পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাঙনকবলিত এলাকা হিসেবে পরিচিত কাজীপুর ইউনিয়নের হাটপাচিল গ্রামে, নতুন ঘর প্রদান করেছে হাউজ অব মানবতা চ্যারিটেবল ট্রাস্ট।  গতকাল (২৮ জুন) শনিবার বিকেলে উপজেলার হাটপাচিল গ্রামে এক অসহায় নারী আমিনা খাতুনকে ১০০তম ঘর উপহার দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে জীর্ণ কুড়েঘরে বসবাস করছিলেন। তার চার সন্তানের মধ্যে দুইজন প্রতিবন্ধী এবং একজন দত্তক নেওয়া। এক পর্যায়ে হাউজ অব ... Read More »

নদীর চরের কেওড়া বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নদীর চরের কেওড়া বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটয়ুা নদীর চরের কেওড়া বাগান থেকে অজ্ঞাত পরিচয়র এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (২৯ জুন) উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, স্থানীয়রা খোলপেটুয়া নদীতে কাঁকড়া শিকারের জন্য কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশের কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেওড়া বাগানের মধ্যে এক ... Read More »

বিভিন্ন পেশাজীবীদের কর্ম সহায়ক উপকরণ বিতরণ

বিভিন্ন পেশাজীবীদের কর্ম সহায়ক উপকরণ বিতরণ

নাটোর প্রতিনিধিঃ নাটোরে সদর উপজেলায় বিভিন্ন পেশাজীবীদের কর্ম সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার(২৯ জুন )বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক বলেন, কোন পেশাই আর এ দেশে অবহেলা আর উপেক্ষার নয়। দেশের সার্বিক উন্নয়নের জন্যে সকল পেশাজীবীর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ—গোষ্ঠির সাংস্কৃতিক চর্চার উন্নয়নে ১৫টি বাদ্যযন্ত্র ... Read More »

আমরা কৃষিতে ব্যপক উন্নয়ন সাধন করেছি

আমরা কৃষিতে ব্যপক উন্নয়ন সাধন করেছি

রগুনা প্রতিনিধি: “খাদ্যের চাহিদা মিটাতে হলে কৃষিতে উৎপাদন ব্যবস্থায় উন্নয়ন ছাড়া আর কোনো বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা কৃষিতে ব্যপক উন্নয়ন সাধন করেছি। আর এর পেছনে যাদের মূখ্য ভূমিকা ছিলো, তারা হলেন আমাদের কৃষাণ—কৃষাণী। এরই ধারাবাহিকতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তৈরি হয়েছে। আমরা এই স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে কৃষিতে গতানুগতিক যে চর্চাগুলো করি, সে চর্চা থেকে পুরোপুরিভাবে ... Read More »

যদি শিডিউল কেনেন তাহলে ঠ্যাং ভেঙে বগুড়ায় পাঠিয়ে দেবো

যদি শিডিউল কেনেন তাহলে ঠ্যাং ভেঙে বগুড়ায় পাঠিয়ে দেবো

নাটোর প্রতিনিধিঃ নাটোরের পল্লী বিদ্যুতের দরপত্র কিনতে ঠিকাদারকে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৯ জুন) দুপুরে নাটোরের ফুলবাগান এলাকায় অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি—১ এর কার্যালয়ে বহিরাগত ও ঠিকাদার পরিচয়দানকারী লোকজন হুমকি দিয়ে বলেন, ‘যদি শিডিউল কেনেন তাহলে ঠ্যাং ভেঙে বগুড়ায় পাঠিয়ে দেবো।’  নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি—১ আওতায় ডিপোজিট ওয়ার্ক এবং মেইনটেনেন্স ওয়ার্ক প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা করে সাতটি ... Read More »

অপহরণের ৮ দিন পর জামালপুরে শিশু উদ্ধার

অপহরণের ৮ দিন পর জামালপুরে শিশু উদ্ধার

জামালপুর প্রতিনিধি : কুমিল্লা থেকে অপহৃত হওয়ার ৮ দিন পর জামালপুর থেকে ৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব—১৪। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২৯ জুন) রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব—১৪—এর কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান। আটককৃত হলেন, মোঃ সোহেল (৩৭) গান্দাইল গ্রামের মৃত ইসমাইল হোসেনে ছেলে ও মোঃ ইমরান ... Read More »

নিখোঁজের তিনদিন পর ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা তৌফিকুর রহমানের পুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করা হাসিন রায়হান সৌমিক (৩০) নিখোঁজ হওয়ার তিনদিন পর লাশ উদ্ধার হয়েছে। আজ রোববার (২৯ জুন) বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি—ব্লক এলাকার একটি লেকের পানিতে ভেসে থাকা অবস্থায় পুলিশ তার লা*শ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে সৌমিক ... Read More »

মদনকে বাল্য বিয়ে মুক্ত করার প্রত্যয়

মদনকে বাল্য বিয়ে মুক্ত করার প্রত্যয়

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করার প্রত্যয় নিয়ে বিভিন্ন মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারাভিযানের সূচনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় আলোচনা সভা ও প্রাসঙ্গিক লোকসংগীত পরিবেশনার মধ্য দিয়ে মদনের উচিৎপুর ট্রলার ঘাট এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ অভিযান শুরু হয়। প্রথমে মদন সদর ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত করার লক্ষে আয়োজিত উচিৎপুর ট্রলার ঘাটের ... Read More »

হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কিক অফ মিটিং অনুষ্ঠিত

হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কিক অফ মিটিং অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধিঃ হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে এ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক কিক—অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৯ জুন) সকাল ১০টায় বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনভেনশন হলে আত্ম সাহায্য কর্মসূচি’র আয়োজনে এ মিটিং অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। উদ্বোধক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান। সভাপতিত্ব করেন ... Read More »

পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার

পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল—ভোলা মহাসড়কের পাশ থেকে হাত—পা বাধা পলিথিনে পেচানো এক মধ্য বয়সী নারীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকালে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তথ্য নিশ্চিত করে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই নারীকে শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের ওসিসিতে নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে। ... Read More »