Tuesday , 25 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: June 2025

সিলেটে ওয়াশব্লক নির্মাণে ব্যাপক অনিয়ম

সিলেটে ওয়াশব্লক নির্মাণে ব্যাপক অনিয়ম

সিলেট ব্যুরো:সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ওয়াশব্লক নির্মাণে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্মাণ সামগ্রীর নিম্নমান, অনিয়মতান্ত্রিক বাস্তবায়ন ও যথাযথ তদারকির অভাবে শিক্ষা অবকাঠামো নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে এসব ওয়াশব্লকের নির্মাণকাজ শুরু হয়। কাজটি পায় তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠান সিডিউল লঙ্ঘন করে নির্মাণ করছে। ইট, বালু, ... Read More »

শাবি ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাবি ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিলেট ব্যুরো:সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মা. মাখলসুর রহমানকে প্রধান করে গতকাল শনিবার এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের বলা হয়েছে, তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে। কমিটির অন্য দুই সদস্য হলেন— সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মা. সাইফুল ইসলাম এবং ... Read More »

যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আন্তঃ প্রজন্ম সংলাপ

যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আন্তঃ প্রজন্ম সংলাপ

খাগড়াছড়ি প্রতিনিধি: “আমাদের কথা আমাদেরই বলার অধিকার আছে”—এই প্রত্যয়ে খাগড়াছির মিলনপুর হিলটপ গেস্ট হাউজে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আন্তঃ প্রজন্ম সংলাপ। জাবারাং কল্যাণ সমিতি ও ওয়াই মুভস প্রকল্পের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় আয়োজিত এই আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও শিশু সুরক্ষা নিয়ে সরব আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেরাছড়া এনসিটিএফ’র সাবেক সভাপতি জবা ত্রিপুরা। প্রধান অতিথি ... Read More »

বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার

বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার

সকালবেলা প্রতিবেদক: বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী গতিশীলভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে বিএফআইডিসির ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত ... Read More »

রংপুরের ৩৩ আসনে জিততে  কাজ করছে জামায়াত

রংপুরের ৩৩ আসনে জিততে কাজ করছে জামায়াত

রংপুর প্রতিনিধি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর—দিনাজপুর অঞ্চলের পরিচালক আবদুল হালিম বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ৩৩টি আসনে জিততে কাজ করছে জামায়াত। সব আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি এবং জেতার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ গত শুক্রবার বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। উক্ত সংবাদ সম্মেলনটি ... Read More »

ছোটমাছের বিলুপ্তি ঠেকাতে সচেষ্ট থাকার নির্দেশ

ছোটমাছের বিলুপ্তি ঠেকাতে সচেষ্ট থাকার নির্দেশ

ময়মনসিংহ প্রতিনিধি: ছোটমাছের বিলুপ্তি রোধে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)—কে তৎপর থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন অত্যন্ত জরুরি এবং মাছ প্রাণিজ আমিষ হিসেবে বাঙালির খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। তাই ছোটমাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার লক্ষ্যে বিএফআরআইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ... Read More »

খুলনাঞ্চলে চুইঝালে সম্ভাবনার হাতছানি

খুলনাঞ্চলে চুইঝালে সম্ভাবনার হাতছানি

মুহাম্মদ নূরুজ্জামান, খুলনা চুইঝাল—একটি ঔষধিগুণসম্পন্ন মসলা জাতীয় ফসল। রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি ভেষজ গুণেও সমৃদ্ধ এই উপাদান বর্তমানে দক্ষিণ—পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতিতে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিচ্ছে। বিশেষত খুলনা অঞ্চলজুড়ে এর বাণিজ্যিক চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় চুইঝাল এখন শুধু গৃহস্থালি রান্নার অংশ নয়, বরং হয়ে উঠেছে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম। বর্তমানে খুলনা জেলার ৯টি উপজেলার মধ্যে ডুমুরিয়া ... Read More »

ক্ষমতার চাবিকাঠি এখন আইআরজিসির হাতে

ক্ষমতার চাবিকাঠি এখন আইআরজিসির হাতে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা বাহিনী—ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সর্বোচ্চ পরিষদের হাতে যুদ্ধকালীন কর্তৃত্ব হস্তান্তর করেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে রাজধানী তেহরানের লাভিজানে অবস্থিত একটি বাঙ্কারে খামেনিকে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর পাশে রয়েছেন ক্ষমতার উত্তরসূরী হিসেবে আলোচিত ছেলে মোজতবা খামেনিও। এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা দেখছেন একটি “প্রি-এম্পটিভ ... Read More »

মাওলানা ভাসানীর চোখে পদ্মা: নদীর ন্যায্যতার দাবিতে এক সাহসী লংমার্চ

মাওলানা ভাসানীর চোখে পদ্মা: নদীর ন্যায্যতার দাবিতে এক সাহসী লংমার্চ

প্রতিবছর ১৬ মে পালিত হয় ফারাক্কা দিবস, যার শিকড় মূলত ১৯৭৬ সালের মাওলানা ভাসানীর নেতৃত্বে আয়োজিত ঐতিহাসিক লংমার্চে। এবার রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকায় দিবসটি ছিল দৃশ্যমান এবং অংশগ্রহণে উৎসাহব্যঞ্জক। রাজশাহী এবং ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে কেবল স্মরণ কিংবা ফটোসেশনে সীমাবদ্ধ থেকে নদীর প্রকৃত সংকট নিরসন সম্ভব নয়। ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা ব্যারাজ উদ্বোধন নিয়ে তৎকালীন ... Read More »

নারায়ণগঞ্জে জনবল সংকটে ‘আইসিইউ সেবা’ বন্ধ

নারায়ণগঞ্জে জনবল সংকটে ‘আইসিইউ সেবা’ বন্ধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এখনও পর্যন্ত নতুন কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। তবে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় জেলায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, ‘বর্তমান করোনাভাইরাসটি পূর্বের তুলনায় কিছুটা ভিন্ন হলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নিয়ম—কানুন মেনে চললেই ঝুঁকি অনেকাংশে কমে ... Read More »