Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: July 2025

ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা : ডিএমপি

ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা : ডিএমপি

অনলাইন ডেস্কঃ ব্যবসায়িক দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ভাগ্নে পিল্লু কমিশনারের ছত্রছায়ায় বিগত সরকারের আমলে পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা করতেন সোহাগ। চোরাই ... Read More »

এপি’র প্রতিবেদন/ অভ্যুত্থানের এক বছর পর বিভক্ত বাংলাদেশ : ঐক্যের পরিবর্তে দ্বন্দ্বের রাজনীতি

এপি’র প্রতিবেদন/ অভ্যুত্থানের এক বছর পর বিভক্ত বাংলাদেশ : ঐক্যের পরিবর্তে দ্বন্দ্বের রাজনীতি

অনলাইন ডেস্কঃ                                             ২০২৪ সালে ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন সূর্যোদয়ের আশায় বুক বেঁধেছিল অনেকে। কিন্তু এক বছর পর আশার সেই আলো ম্লান হয়ে এসেছে, রাজনৈতিক বিভক্তি ও অনিশ্চয়তা ... Read More »

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আ. লীগের ‘নৌকা’

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আ. লীগের ‘নৌকা’

অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘুরে দেখা যায়, নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। এর আগে মঙ্গলবার ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, নির্বাচন ... Read More »

নিবন্ধন পেতে আবেদন করা সব দলই প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’

নিবন্ধন পেতে আবেদন করা সব দলই প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’

অনলাইন ডেস্কঃ নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। সব দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এ ... Read More »

তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট, তবে ‘অসংগতি’ নিয়ে আপিল করব : বদিউল আলম

তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট, তবে ‘অসংগতি’ নিয়ে আপিল করব : বদিউল আলম

অনলাইন ডেস্কঃ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায়ে সন্তুষ্ট, তবে রায়ে কিছু বিষয়ে অসংগতি রয়েছে দাবি করে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বদিউল আলম মজুমদার বলেন, ‘শেখ ... Read More »

১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

অনলাইন ডেস্কঃ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ... Read More »

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান-বাউবি উপাচার্য

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান-বাউবি উপাচার্য

গাজীপুর প্রতিনিধিঃ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধিদের উদ্দেশ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, সমাজের সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আপনারা শিক্ষিত হয়ে নিজের অধিকার আদায় করবেন, এটা আমরা চাই। আপনাদেরকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্তকরণে বাউবি সকল সুযোগ সুবিধা দিবে। চাকুরীর জন্য বাউবি নিয়োগ নীতিমালা শিথিল করা যায় কী না তা ভবিষ্যৎ বিবেচনায় রাখতে চাই । বাউবির ... Read More »

ব্রিতে কর্মশালা অনুষ্ঠিত

ব্রিতে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধিঃ ‎মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে “স্পেইশল ডিস্ট্রিবিউশন এন্ড ম্যাপিং অফ টোটাল এভেইলবল ফসফরাস ইন লং-টার্ম ফসফেট ফার্টিলাইজড সয়েলস অফ বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। ... Read More »

শোকসভায় কামাল হোসেন/ শৃঙ্খলা এনে গ্রহণযোগ্য নির্বাচন করা সরকারের প্রধান কাজ

শোকসভায় কামাল হোসেন/ শৃঙ্খলা এনে গ্রহণযোগ্য নির্বাচন করা সরকারের প্রধান কাজ

অনলাইন ডেস্কঃ গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সংস্কারের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। সরকারকে দক্ষতার সঙ্গে বিষয়গুলো সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে। গতকাল সোমবার ... Read More »

আব্দুল হামিদ ভূইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল হামিদ ভূইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক প্রযুক্তি’ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও এস এস এস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১২ জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকা পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মানব সেবায় আব্দুল হামিদ ভুঁইয়ার উল্লেখযোগ্য কিছু অবদান তুলে ... Read More »