Tuesday , 25 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Daily Archives: August 15, 2025

নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব

নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব

অনলাইন ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আশা করছি সবার সহযোগিতায় এটি সম্ভব হবে।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরে পারন্দুয়ালীতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও একই এলাকার আল আমিনের কবর জিয়ারত ... Read More »

এক বছর পরও প্রকাশ পায়নি উপদেষ্টাদের সম্পদ ও আয়ের হিসাব

এক বছর পরও প্রকাশ পায়নি উপদেষ্টাদের সম্পদ ও আয়ের হিসাব

অনলাইন ডেস্কঃ ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় গত বছরের ২৫শে অগাস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশে প্রথম যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, ‘বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের ... Read More »

শোক প্রকাশ করে বঙ্গবন্ধুকে নিয়ে যা বললেন শাকিব খান

শোক প্রকাশ করে বঙ্গবন্ধুকে নিয়ে যা বললেন শাকিব খান

অনলাইন ডেস্কঃ আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এই দিনে বিগত আওয়ামী লীগ সরকার জাতীয় শোক দিবস পালন করলেও গত বছর থেকে দিনটিতে সরকারি ছুটি বাতিল করা হয়।  এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ... Read More »

ধানমণ্ডি ৩২-এ যাওয়ার পরিকল্পনা আ. লীগ নেতাদের, সতর্ক অবস্থানে পুলিশ

ধানমণ্ডি ৩২-এ যাওয়ার পরিকল্পনা আ. লীগ নেতাদের, সতর্ক অবস্থানে পুলিশ

অনলাইন ডেস্কঃ শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী আজ। দিনটিকে কেন্দ্র করে রাজধানীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নাশকতা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমতাবস্থায় নাশকতার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে ডিএমপি। ডিএমপি সূত্র জানায়, জনতার ছদ্মবেশে ধানমণ্ডি ৩২ নম্বরে যাওয়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাদের পরিকল্পনার কথা আগেই জানতে পেরেছেন গোয়েন্দারা। সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই ... Read More »

পদত্যাগ করতে পারেন ড. ইউনূস, কারণ জানালেন ফুয়াদ

পদত্যাগ করতে পারেন ড. ইউনূস, কারণ জানালেন ফুয়াদ

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। টক শোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আওয়ামী লীগ যেমন ’১৮ এবং ’৭৩ একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা ... Read More »

৩২ নম্বরের ছবি পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের

৩২ নম্বরের ছবি পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের

অনলাইন ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে হত্যার শিকার হন।  এই দিনে বিগত আওয়ামী লীগ সরকার জাতীয় শোক দিবস পালন করলেও গত বছর থেকে দিনটিতে সরকারি ছুটি বাতিল করা হয়। এই দিনটিতে সামাজিক মাধ্যমে অনেকেই এই হত্যাকাণ্ডকে স্মরণ করে শোক প্রকাশ করছেন। এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ... Read More »

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন//বাংলাদেশে বিপ্লবের এক বছর পর আশা-হতাশার দোলাচল

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন//বাংলাদেশে বিপ্লবের এক বছর পর আশা-হতাশার দোলাচল

অনলাইন ডেস্কঃ এক বছর আগের ঘটনা। বাংলাদেশে স্বৈরশাসক শেখ হাসিনা ছাত্রদের ওপর নির্মম দমন-পীড়ন চালানোর সময় রংপুরে আবু সাঈদ সশস্ত্র পুলিশ কর্মকর্তাদের সামনে হাত প্রসারিত করে সাহসী ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই তিনি গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তার মৃত্যু হয়। গণ-অভ্যুত্থানে নিহত প্রায় ১৪০০ জনের একজন আবু সাঈদ। এই অভ্যুত্থানেই শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতন ঘটে, পালিয়ে চলে ... Read More »

বাউবির দর্শন বিভাগের অধ্যাপক মোঃ আনিছুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ

বাউবির দর্শন বিভাগের অধ্যাপক মোঃ আনিছুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দর্শন বিভাগের স্বনামধন্য, শিক্ষার্থী বান্ধব ও জনপ্রিয় শিক্ষক অধ্যাপক মোঃ আনিছুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। ১৪ আগস্ট ২০২৫ তারিখ অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে অধ্যাপক মোঃ আনিছুর রহমান আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ করেন। ... Read More »

গাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: ‎গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট অনুষদের উদ্যোগে এক প্রাণবন্ত শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণই এ সভার মূল উদ্দেশ্য। মহতী এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট ইকোলজি বিভাগের প্রফেসর এবং ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট ... Read More »