January 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেননি। প্রায় ৫ হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছে। এত কিছুর পর যখন নির্বাচন এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ সোমবার রাজধানীর শাহবাগ থানার ৩৭ নং ওয়ার্ডে গণসংযোগ এবং বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত নির্বাচনী ... Read More »
January 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: শীতের আমেজের মধ্যেই দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী পাঁচ দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। সংস্থাটি ... Read More »
January 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ভোট যত ঘনিয়ে আসছে, পটুয়াখালী-৩ আসনে ততই গাঢ় হচ্ছে আতঙ্কের ছায়া। এবার সেই আতঙ্কের কথা আর আড়ালে রাখলেন না বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সরাসরি বললেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের দিকেও অভিযোগের আঙুল তোলেন নুর। তাঁর নাম উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া ... Read More »
January 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: অভিবাসন ভিসা স্থগিতের পর বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ড কার্যকর পদ্ধতির প্রক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। এখন থেকে বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ ৩ মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেবে দেশটি। একই সঙ্গে বহুল আলোচিত ‘ভিসা বন্ড’ বা জামানত প্রথার বিস্তারিত কার্যপদ্ধতি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুকের এক বার্তায় এসব তথ্য জানানো হয়। দূতাবাস ... Read More »
January 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি।’ রোববার সুজন সিলেট জেলার উদ্যোগে ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ বিষয়ে বিভাগীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ... Read More »
January 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে এবং ফলাফলও একসঙ্গে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ আজ থেকেই শুরু হয়েছে। এবার প্রায় ৭ লাখ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে এবং ফলাফলও একসঙ্গে ... Read More »
January 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া বাকি দুজন হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক ... Read More »
January 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ... Read More »
January 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বরগুনার জামায়াত নেতা মো. শামীম আহসানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা তার জিহ্বা ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি দেন। এর আগে ওই জামায়াত নেতা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একসময় বেশ্যাখানা ও মাদকের আড্ডা ছিল।’ জামায়াত নেতার এ বক্তব্যের প্রতিবাদে রবিবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ... Read More »
January 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। এই দিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দেবেন সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র চারটি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কী-না, সেই প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন ভোটাররা। গত বেশ কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সারা ... Read More »