February 15, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন-পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। আজ রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় জোটের নেতারা। ... Read More »
February 15, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এমন একটি খবর শুনেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে জানতে আইজিপিকে বারবার ফোন দিলে তিনি ধরেননি। ২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলম দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ি আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। সরকার বাহারুল আলমকে আইজিপি হিসেবে ... Read More »
February 15, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্বাচন পরবর্তীতে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আব্দুল আলিম সরদার উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও আব্দুল কাদের খন্দকার একই ইউনিয়নের সেক্রেটারি।মামলা এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ ... Read More »
February 15, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গতকাল শনিবার তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফয়েজ আহমদ এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৩) জার্মানি গেছেন। বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের একজন সহযোগী বলেন, ‘ফয়েজ আহমদ ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ ... Read More »
February 15, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আলোচনায় এখন নতুন সরকার গঠন ও সম্ভাব্য মন্ত্রিসভা। দলটির ঘোষণানুযায়ী চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা এ তিন মানদণ্ড প্রাধান্য দিয়ে ২০ থেকে ২২ জনের ছোট আকারের কার্যকর ও জবাবদিহিমূলক মন্ত্রিসভা গঠন করা হবে। এ ছাড়াও দুই থেকে ... Read More »
February 15, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়। এবার এর ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এই শপথ অনুষ্ঠান হবে। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ... Read More »
February 14, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ গেজেট প্রকাশ করা হয়। এখন চলছে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি। কবে নাগাদ শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংসদ ... Read More »
February 14, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: গণভোট নিয়ে অনলাইন অ্যাকটিভিস্ট আব্দুন নূর তুষারের দেওয়া একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আব্দুন নূর তুষার দাবি করেন, “গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। অন্যদিকে নির্বাচনে ভোট দিয়েছে ৭ কোটি ৬৬ লাখ মানুষ। তিনি প্রশ্ন তুলেছেন, বাকি ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল। ... Read More »
February 14, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরই ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর দেড় বছর পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। আগামী সোম বা মঙ্গলবার নতুন সরকারের শপথগ্রহণ। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল। অন্তর্বর্তী সরকারের শেষ ... Read More »
February 14, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, আগামী ৩-৪ দিনের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে আনুমানিক এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রিপরিষদসচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর ... Read More »