February 10, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বলেছেন, ‘দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে যাওয়ার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।’ আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের হলরুমে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদফতরের উদ্যোগে ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব এ কথা বলেন। ইসি সচিব বলেন, ‘শেরপুর-৩ ব্যতীত ... Read More »
February 10, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এতে স্বাক্ষর করেছেন। ভূমিকম্প সংঘটনের সময় : ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৫টা ৩২ মিনিট। উৎপত্তিস্থল : গোয়াইনঘাট, সিলেট। ঢাকা থেকে ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূমিকম্পের মাত্রা : ... Read More »
February 8, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, এক ছাতার নিচে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই থাকবে। কিন্তু ছাতাই তো খোলা হলো না, বৃষ্টি পড়ছে অথচ ছাতা খোলা হয়নি।’ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ... Read More »
February 7, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী এলাকায় ‘সবুজ টেকসই অর্থনীতি’র চালচিত্র ও প্রত্যাশা : প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে গবেষণা সংস্থাটি এ কথা বলেছে। সংস্থাটি আরো বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ... Read More »
February 7, 2026
Leave a comment
সিলেট ব্যুরো চিফ: সিলেটের পুণ্যভূমিতে (৭ ফেব্রুয়ারী) শনিবার বিকেলে যেন তিল ধারণের ঠাঁই ছিল না। আলিয়া মাদ্রাসা মাঠ ছাপিয়ে জনস্রোত আছড়ে পড়েছিল আশপাশের রাস্তাঘাটে। জামায়াতে ইসলামী আয়োজিত এই বিশাল নির্বাচনী জনসভায় জনতার ঢল নামে। তা দেখে আপ্লুত দলটির আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, “একবার দায়িত্ব দিয়ে দেখুন, আগামী পাঁচ বছরেই তরুণ প্রজন্ম ও মা-বোনদের স্বপ্নের নতুন বাংলাদেশ উপহার দেব।” ... Read More »
February 7, 2026
Leave a comment
স্টাফ রিপোর্টার: দৈনিক সকালবেলার স্টাফ রিপোর্টার মো. রবিউস সানি আকাশ এর পিতা মো. আবুল বাশার আজ (৭ ফেব্রুয়ারী) ভোর ৫ টায় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন )। মরহুম মো. আবুল বাশার ১৯৪৮ সালের ১২ মার্চ লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড, বাঞ্চানগর, এলাহী বক্স কেরানী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুকালে তিন ছেলে তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী ... Read More »
February 6, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে। আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান ... Read More »
February 6, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: কোন যোগ্যতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন—এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান। বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ প্রশ্ন তুলেছেন। জাহেদ উর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী জোটগুলোর প্রধান নেতা জাতির উদ্দেশে ভাষণ দেয়। এটা আমাদের রেওয়াজ। যখন সত্যিকার অর্থে নির্বাচন হতো তখন এই ঘটনাটা ... Read More »
February 6, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনা অভিমুখে মিছিল করছিলেন সরকারি কর্মচারীরা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা। এ ... Read More »
February 6, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে মিছিল নিয়ে যান সরকারি কর্মচারীরা। একপর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশ মুখে আন্দোলনকারীরা অবস্থান নিলে তাদের পেটানোর নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এক ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে যমুনার কাছে আসা আন্দোলনকারীদের ওপর চড়াও হতে ... Read More »