Wednesday , 26 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: March 2026

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান

অনলাইন ডেস্ক: শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি একই দাবি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার ... Read More »

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

অনলাইন ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সোমবার (২৩ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে ... Read More »

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’

অনলাইন ডেস্ক: একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে।  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ মার্চ) এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ... Read More »

২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

অনলাইন ডেস্ক: দেশে জ্বালানি সংকট এড়াতে ও সরকারি ব্যয় সাশ্রয় নীতির অংশ হিসেবে এবারের স্বাধীনতা দিবসে সারা দেশে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় স্বাধীনতা দিবস ঘিরে সব ধরনের আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, ... Read More »

শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা তীব্রতর হওয়ায় আকাশপথে যোগাযোগব্যবস্থা আবারও স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল সোমবার (২৩ মার্চ) একদিনেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বিভিন্ন সংস্থার ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী। বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর এ ... Read More »

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে অফিস-আদালতের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে মানুষের ভিড় লক্ষ করা গেছে। গত ২১ মার্চ (শনিবার) ... Read More »

জাতীয় চলচ্চিত্রের অভিনেতা-শিল্পী শামস সুমন আর নেই

জাতীয় চলচ্চিত্রের অভিনেতা-শিল্পী শামস সুমন আর নেই

বিনোদন ডেস্ক: বাংলাদেশ জাতীয় চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা ও শিল্পী শামস সুমন আর নেই। মঙ্গলবার, (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ল্যাবএইডে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুর খবরে নিরুদ্যম হয়ে পড়েন অভিনেতার স্ত্রী ও তিন সন্তান [দুই পুত্র, এক কন্যা]। দৈনিক সকালবেলা’কে শামস সুমনের মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের ... Read More »

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক: ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যে সব ট্রেন আটকা পড়েছে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস সান্তাহারে আটকে ... Read More »

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে কিনা, জানাল অধিদপ্তর

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে কিনা, জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে— এমন পরিস্থিতিতে দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।  বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ... Read More »

কঠোর প্রতিশোধের হুমকি দিলেন ইরানের সেনাপ্রধান

কঠোর প্রতিশোধের হুমকি দিলেন ইরানের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক: ইসরায়েলি বিমান হামলায় নিরাপত্তাপ্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ‘চূড়ান্ত’ পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এক বিবৃতিতে হাতামি বলেন, ‘উপযুক্ত সময়ে ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসনকে একটি চূড়ান্ত, প্রতিরোধমূলক এবং ভয়াবহ জবাব দেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘লারিজানি এবং অন্যান্য শহীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে।’ এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইরানের ... Read More »