April 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরে আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। ভারতীয় সংবাদমাধ্যম ইউএনআইয়ের ... Read More »
April 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ উদ্যোগে যোগ দিতে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী উদ্যোগে যোগ দিতে আমন্ত্রণের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়ার জন্য দেশটিকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্য ... Read More »
April 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: লেবানন সীমান্তে যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের বাহিনী ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে একটি আলাদা সীমারেখা নির্ধারণ করা হবে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজেদের দখলে থাকা জায়গাতেই থাকবে। তবে তারা যেসব জায়গাকে হিজবুল্লাহর ঘাঁটি বলে মনে করছে, সেগুলো সরানোর অভিযান চালিয়ে যাবে। এতে প্রয়োজন মনে করলে ... Read More »
April 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে মহাকাশ ও পারমাণবিক গবেষণা এবং উচ্চমাত্রার গোপন তথ্যের অ্যাক্সেস থাকা বিজ্ঞানীদের একের পর এক রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে অবশেষে সরাসরি মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক প্রতিবেদনে তিনি বলেছেন ‘শিগগিরই এ রহস্যের স্পষ্ট উত্তর পাওয়া যেতে পারে।’ লাইভ নাও ফক্সের খবরে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে ... Read More »
April 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে—এমন আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব ১৬ এপ্রিল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া ... Read More »
April 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ২০২৪ সালের নির্বাচনের আগে গণ-অভ্যুত্থান হবে বলে জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি নির্বাচনের আগে বিভিন্ন টক শোতে গণ-অভ্যুত্থানের কথা বলেছিলেন। তবে অভ্যুত্থানের পর বেশ কিছু বিষয় কিভাবে ঘটে গেল তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব তথ্য জানান তিনি। গোলাম মাওলা রনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের ... Read More »
April 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে তাকে এভাবে আটক রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আমি যথাযথ জায়গায় আজ-কালের মধ্যেই কথা বলব এবং তার দ্রুত মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ‘মহানগর পরিবার দিবস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ... Read More »
April 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোডে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ এপ্রিল) শুক্রবার জুমার নামাজ শেষে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করেন। তবে আকস্মিক এ মিছিল ঘিরে এলাকায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পৌঁছানোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার ... Read More »
April 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: জামাতের সাথে বিএনপির আর কখনো জোট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে তিনি এ মন্তব্য করেন। এমরান সালেহ প্রিন্স বলেছেন, ১৯৭১ সালে যারা মানুষ হত্যা করেছে, যারা এখনো এর জন্য ক্ষমা চায়নি তাদের অনুকম্পা নিয়ে বিএনপি চলে না। তাদের সাথে আর কখনো জোট হবে ... Read More »
April 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ফেসবুকে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ‘বট বাহিনী’ পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি তার। শিক্ষামন্ত্রী বলেন, ‘এই বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায় এবং ট্রল করে। এমনকি আমি নাকি পরীক্ষার দিন পরীক্ষার রুটিন দিব—এমন হাস্যকর অপপ্রচারও তারা চালাচ্ছে। আজ শুক্রবার দিনাজপুরের হাজী ... Read More »