ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন এবং প্রথম সারিতে বসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিকেলে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে তিনি আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্ব তিনি দেখছেন।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর পাশে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও রয়েছেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের সদস্যরাও উপস্থিত আছেন। ব্যারিস্টার জাইমা রহমান একটি ল্যাপটপও নিয়ে এসেছেন। দেখা যাচ্ছে তিনি সেই ল্যাপটপে কাজ করছেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
