লেবানন সীমান্তে যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের বাহিনী ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে একটি আলাদা সীমারেখা নির্ধারণ করা হবে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজেদের দখলে থাকা জায়গাতেই থাকবে। তবে তারা যেসব জায়গাকে হিজবুল্লাহর ঘাঁটি বলে মনে করছে, সেগুলো সরানোর অভিযান চালিয়ে যাবে। এতে প্রয়োজন মনে করলে বসতবাড়ি ও বেসামরিক স্থাপনাও ধ্বংস করা হতে পারে।
এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে দেশটির আরেক সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’ জানিয়েছে, চলমান এই যুদ্ধবিরতি মূলত যুক্তরাষ্ট্রের চাপেই হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
