হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ উদ্যোগে যোগ দিতে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লী।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী উদ্যোগে যোগ দিতে আমন্ত্রণের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে জানানো হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়ার জন্য দেশটিকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে প্রণালীটিতে নৌ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
