Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব : মির্জা ফখরুল

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব : মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে—সব মামলা তুলে নেব। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময়সভায় এসব মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোরজবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা ... Read More »

১৩ নভেম্বরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ নভেম্বরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ আগামী ১৩ নভেম্বর সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে এমন কোনো সন্দেহভাজনকে দেখলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৩ নভেম্বরকে কেন্দ্র ... Read More »

পালিয়ে গিয়েও শেখ হাসিনার সন্ত্রাস থামছে না : প্রেসসচিব

পালিয়ে গিয়েও শেখ হাসিনার সন্ত্রাস থামছে না : প্রেসসচিব

অনলাইন ডেস্কঃ দেশ ছেড়ে পালিয়ে গিয়েও শেখ হাসিনার সন্ত্রাস থামছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, এসব সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে গুম-খুন-নাশকতার রাণী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা কতটা যৌক্তিক ছিল। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব ... Read More »

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে ৪ মাস

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে ৪ মাস

অনলাইন ডেস্কঃ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাগণসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো সাড়ে চার মাস বাড়িয়েছে সরকার। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ ... Read More »

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে গান-বাজনা নিষিদ্ধ

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে গান-বাজনা নিষিদ্ধ

অনলাইন ডেস্কঃ অনিয়ন্ত্রিত পর্যটন ও নৌ চলাচল, অবৈধ বালু উত্তোলন, নিষিদ্ধ চায়না জালের ব্যবহার, জলজ বন ধ্বংস, অতিরিক্ত বালাইনাশক ও রাসায়নিক সারের ব্যবহার এবং বর্জ্য নিঃসরণসহ পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ জারি করা হয়েছে। বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭ এ প্রদত্ত ক্ষমতাবলে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ ... Read More »

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিখোঁজ, ট্র্যাকিংয়ে মিলল সর্বশেষ অবস্থান

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিখোঁজ, ট্র্যাকিংয়ে মিলল সর্বশেষ অবস্থান

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রবিবার (৯ নভেম্বর) দুপুর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মোবাইল ট্র্যাকিং অনুযায়ী সর্বশেষ তার অবস্থান ১২টা ৫৩ মিনিটে রাজধানীর সায়েদাবাদ এলাকায় শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। জানা গেছে, গতকাল রবিবার সকালে নাঈম অফিসে যোগ দেন। দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র ... Read More »

নির্বাচন মানেই গণতন্ত্র, এটা মারাত্মক ভুল : ফরহাদ মজহার

নির্বাচন মানেই গণতন্ত্র, এটা মারাত্মক ভুল : ফরহাদ মজহার

অনলাইন ডেস্কঃ নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফরহাদ মজহার বলেন, যদি আমরা কিছু করতে চাই তাহলে দয়া করে নির্বাচনের ধারণাটা বাদ দেন। নির্বাচন মানেই ... Read More »

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

অনলাইন ডেস্কঃ আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ তৎকালীন সামরিক শাসকের পতনকে ত্বরান্বিত করে। স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় দিন ১০ নভেম্বর। বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লিখে তিনি মিছিলের অগ্রভাগে অবস্থান ... Read More »

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।সোমবার (১০ ... Read More »

পে কমিশনের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

পে কমিশনের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। আইএমএফের সঙ্গে আমার চূড়ান্ত কথা হবে ১৫ তারিখে।’আজ রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফের সঙ্গে আমার জুমে কথা হয়েছে। ওরা বলেছে তোমাদের সার্বিক অর্থনৈতিক দিকটাতে ... Read More »