Wednesday , 29 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

সরকার ভারতের সঙ্গে শক্তিশালী কর্মসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে : পররাষ্ট্র উপদেষ্টা

সরকার ভারতের সঙ্গে শক্তিশালী কর্মসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আগের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও বর্তমান অন্তর্বর্তী সরকারও ভারতের সঙ্গে শক্তিশালী কর্মসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। যদিও কিছু জটিলতা এখনো রয়ে গেছে। সম্প্রতি বাসসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করি, গত এক বছরে আমরা বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে ... Read More »

যান্ত্রিক ক্রটি : এবার ১ ঘণ্টা উড়ে ফেরত এলো ব্যাংককগামী বিমানের ফ্লাইট

যান্ত্রিক ক্রটি : এবার ১ ঘণ্টা উড়ে ফেরত এলো ব্যাংককগামী বিমানের ফ্লাইট

অনলাইন ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইটে যান্ত্রিক ক্রটি ধরা পড়েছে। এ কারণে উড়োজাহাজটি উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। ফ্লাইটে ১৪৬ জন যাত্রী ছিলেন। বুধবার (৬ আগস্ট) ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে দুপুর ১২টা ৬ মিনিটে ছেড়ে যায় বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি মায়ানমার থেকে আবারো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।ফ্লাইটটি ... Read More »

আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণে সম্পৃক্ত কে এই সুমাইয়া জাফরিন?

আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণে সম্পৃক্ত কে এই সুমাইয়া জাফরিন?

অনলাইন ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্যাডারদের ‘গেরিলা প্রশিক্ষণ’ দেওয়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আলোচিত মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে সুমাইয়াকে আটক দেখিয়েছে পুলিশ। আজ দুপুরে রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। গোয়েন্দা-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার রাতে ডিএমপির গণমাধ্যম ... Read More »

পক্ষে গেলে মুক্ত, বিপক্ষে গেলেই মব ভায়োলেন্স : মতিউর রহমান চৌধুরী

পক্ষে গেলে মুক্ত, বিপক্ষে গেলেই মব ভায়োলেন্স : মতিউর রহমান চৌধুরী

অনলাইন ডেস্কঃ বর্তমান সময়েও অনেক সাংবাদিক হামলার শিকার বলে মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘এখন বলা হচ্ছে সাংবাদিকতা মুক্ত। বাস্তবতা হলো, পক্ষে গেলে মুক্ত, বিপক্ষে গেলেই মব ভায়োলেন্স।’ আজ বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা : অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আমি ভীত, ... Read More »

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর আত্মপ্রকাশ

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর আত্মপ্রকাশ

অনলাইন ডেস্কঃ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না এ প্ল্যাটফরমের সমন্বয় করছেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে ... Read More »

শেখ হাসিনার পলায়নের পর জাতির উদ্দেশে যা বলেছিলেন সেনাপ্রধান

শেখ হাসিনার পলায়নের পর জাতির উদ্দেশে যা বলেছিলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্কঃ আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছিল এক যুগান্তকারী অধ্যায়। দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও বঞ্চনার প্রতিবাদে ছাত্র-জনতার অপ্রতিরোধ্য গণ-আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং গোপনে দেশ ত্যাগ করে প্রতিবেশী ভারতে আশ্রয় নেন। দেশজুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যে জাতীয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ... Read More »

ব্যক্তিগত লোভ নয়, জাতীয় দায়বদ্ধতায় কথা বলছি : রনি

ব্যক্তিগত লোভ নয়, জাতীয় দায়বদ্ধতায় কথা বলছি : রনি

অনলাইন ডেস্কঃ রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ব্যক্তি স্বার্থ বা পদ-পদবীর আকাঙ্ক্ষা থেকে নয় বরং জাতীয় দায়িত্ববোধ থেকে কথা বলছি। আমি রাজনীতি করেছি দেশের জন্য, কোনো ব্যক্তিগত লোভ বা কামনা বাসনা থেকে নয়। আজও যা বলছি তা শুধু জাতীয় স্বার্থে। আমি সব সময় জাতীয় সমস্যা, জাতির ভবিষ্যৎ নিয়েই ভাবি এবং তা নিয়ে কথা বলার চেষ্টা ... Read More »

হঠাৎ কক্সবাজারে হাসনাত-সারজিস-নাসীরুদ্দীন ও স্বামীসহ জারা, যত গুঞ্জন

হঠাৎ কক্সবাজারে হাসনাত-সারজিস-নাসীরুদ্দীন ও স্বামীসহ জারা, যত গুঞ্জন

অনলাইন ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের আজ এক বছর পূর্তি। দিনটি উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে আজ মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউতে হচ্ছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। তবে দিনের মধ্যভাবে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ হয় ‘কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে এনসিপির নেতারা’। তবে খবরটি ‘গুজব’ বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির ... Read More »

সংবিধানের তফসিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’

সংবিধানের তফসিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’

অনলাইন ডেস্কঃ স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ছাত্র-গণ-অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। এ সময় তার সঙ্গে ... Read More »

কিছু উপদেষ্টার অপরিপক্বতা রাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে : জাতীয় প্রেস ক্লাব সভাপতি

কিছু উপদেষ্টার অপরিপক্বতা রাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে : জাতীয় প্রেস ক্লাব সভাপতি

অনলাইন ডেস্কঃ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেছেন, ক্ষমতার মোহ অনেক উপদেষ্টার মধ্যে স্পষ্ট। তিনি বলেন, ‘কিছু উপদেষ্টার অপরিপক্বতা ও অজ্ঞতা রাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে।’ আজ মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সমাবেশের আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। সমাবেশে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ... Read More »