Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি সংসদ ভবন এলাকায় পৌঁছায়।এর আগে বেলা ১১টা ০৪ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর ফিরোজা ভবন থেকে বের হয়। গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ... Read More »

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন এস জয়শঙ্কর

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন এস জয়শঙ্কর

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ... Read More »

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশে সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারত সরকারের পাশাপাশি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করবেন। এ উপলক্ষে তিনি ... Read More »

জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ নিবন্ধিত দল : ইসি

জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ নিবন্ধিত দল : ইসি

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত মোট ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে এবং ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। রুহুল আমিন মল্লিক জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক অংশগ্রহণ করছে। ইসি জানায়, সারা ... Read More »

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সদস্যভুক্ত সব পোশাক কারখানা এক দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলামের (অব.) সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ... Read More »

বেসরকারি অফিসও বন্ধ বুধবার, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

বেসরকারি অফিসও বন্ধ বুধবার, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা ... Read More »

খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল ইসি

খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল ইসি

অনলাইন ডেস্ক: বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিন আসনে ভোটের কার্যক্রম চলবে। মনোনয়নপত্র বাছাইয়ের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় ভোটের কার্যক্রমে প্রভাব পড়বে না বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জানান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে গতকাল সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যু হয়। বৈধ প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন কার্যক্রম বাতিল ... Read More »

সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের স্বামীর বীরপ্রতীক খেতাব বাতিল

সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের স্বামীর বীরপ্রতীক খেতাব বাতিল

অনলাইন ডেস্ক: সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের স্বামী মরহুম অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীরপ্রতীক’ খেতাব বাতিল করা হয়েছে। সেই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধা কি না, তা-ও যাচাই-বাছাই করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীরপ্রতীক’ খেতাবের গেজেট বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে জামুকা। জামুকার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিনা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলার দৌলতপুর উপজেলার ... Read More »

খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার তার এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এই শোক জানান। এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি। ’   প্রসঙ্গত, ... Read More »

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন শহীদ জিয়াউর রহমানের পাশে

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন শহীদ জিয়াউর রহমানের পাশে

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা ... Read More »