Friday , 17 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

সিলেট বিভাগ

সমাজসেবা অধিদপ্তর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ: বিভাগীয় কমিশনার

সমাজসেবা অধিদপ্তর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ: বিভাগীয় কমিশনার

সিলেট প্রতিনিধি: সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের সকল শ্রেণির মানুষের জন্য কাজ করে। সমাজের অনগ্রসর, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজসেবা অধিদপ্তর অঙ্গীকারবদ্ধ। তিনি শনিবার (১৭ জানুয়ারি) সকালে সিলেট নগরীর বাগবাড়িতে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় ... Read More »

মদনমোহন কলেজের হয়ে শটপুটে বালাগঞ্জের তালিমুল চ্যাম্পিয়ন

মদনমোহন কলেজের হয়ে শটপুটে বালাগঞ্জের তালিমুল চ্যাম্পিয়ন

সিলেট প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ মাঠে অনুষ্ঠিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এর জেলা পর্যায়ের অ্যাথলেটিক্সে শটপুট (গোলক নিক্ষেপ) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বালাগঞ্জের কৃতি সন্তান সৈয়দ তালিমুল ইসলাম। তিনি সিলেট সরকারি মদনমোহন কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মদনমোহন কলেজ অসামান্য সাফল্য দেখিয়েছে। তালিমুল ইসলাম ছাড়াও একই কলেজের তারেক হোসাইন ১০০ মিটার স্প্রিন্টে ... Read More »

মৌলভীবাজারে ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির

মৌলভীবাজারে ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির

মোঃ আজিজুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সদর উপজেলার শমসেরগঞ্জ-দৌলতপুর গ্রামে আয়োজিত এ চক্ষু শিবিরে প্রায় পাঁচ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ শিবিরের আয়োজন করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় চক্ষু শিবিরের কার্যক্রম উদ্বোধন ... Read More »

শেকড়ের টানে কানাইঘাটে এক অনন্য সাহিত্য-যাত্রা: ইব্রাহিম আলী তশ্না (রহ.)-এর পুণ্যভূমিতে কেমুসাস

শেকড়ের টানে কানাইঘাটে এক অনন্য সাহিত্য-যাত্রা: ইব্রাহিম আলী তশ্না (রহ.)-এর পুণ্যভূমিতে কেমুসাস

সিলেট ব্যুরো চিফ: সিলেটের সাহিত্য ও সংস্কৃতির আলোকবর্তিকা, ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর আয়োজনে সম্পন্ন হলো ‘শেকড়ের সন্ধানে অভিযাত্রা ২০২৫’। গত ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ১০১ জন সাহিত্যপ্রেমী, কবি ও গবেষকের একটি কাফেলা যাত্রা করেছিল কানাইঘাটের বাটইশাইল গ্রামে, যেখানে ঘুমিয়ে আছেন কালজয়ী মরমি সাধক ও ব্রিটিশবিরোধী আন্দোলনের তেজস্বী নেতা হযরত শাহ মোহাম্মদ ইবরাহিম আলী তশ্না (রহ.)। অভিযাত্রার সূচনা হয় কেমুসাস ... Read More »

সিলেটে বড় চ্যালেঞ্জ কিশোর গ্যাং : পুলিশ সুপার

সিলেটে বড় চ্যালেঞ্জ কিশোর গ্যাং : পুলিশ সুপার

অনলাইন ডেস্ক: সিলেটে কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সিলেটের নবনিযুক্ত পুলিশ সুপার কাজী আখতার উল আলম। একই সঙ্গে সাইবার অপরাধকেও বড় চ্যালেঞ্জ জানিয়ে এ দুটির দৌরাত্ম্য বন্ধ করতে চান বলে জানিয়েছেন তিনি। সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গত ২৯ নভেম্বর সিলেট জেলার নতুন এসপি হিসেবে যোগদান করেন কাজী আখতার উল আলম। এর আগে ... Read More »

অবশেষে হকারমুক্ত হলো ঐতিহ্যবাহী কিনব্রিজ

অবশেষে হকারমুক্ত হলো ঐতিহ্যবাহী কিনব্রিজ

অনলাইন ডেস্কঃ অবশেষে হকারমুক্ত হলো সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে কিনব্রিজ এলাকা হকারমুক্ত করা হয়। এখন থেকে এই সেতু দিয়ে কেবল মোটরসাইকেল চলাচল করতে পারবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।এ সময় ... Read More »

সুনামগঞ্জের হাওর ভরাট করে বিশ্ববিদ্যালয়

সুনামগঞ্জের হাওর ভরাট করে বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত সবচেয়ে বড় ফসলি হাওরটির নাম ‘দেখার হাওর’। এই হাওরের সঙ্গে যুক্ত হয়েছে মহাসিং নদী ও এর অসংখ্য শাখা-উপশাখা। জলমহাল, খাল, বিল ও নদী মিলিয়ে এখানে রয়েছে অর্ধশতাধিক জলাশয়। হাওরটির কৃষিজমির পরিমাণ প্রায় ২৪ হাজার ২১৪ হেক্টর। এই হাওরের একটি অংশ ভরাট করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি ... Read More »

সেনাবাহিনীর উপর হামলাঃ বিএনপি’র সভাপতিসহ ৯ জন কারাগারে

সেনাবাহিনীর উপর হামলাঃ বিএনপি’র সভাপতিসহ ৯ জন কারাগারে

সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চি তরে জানান, ... Read More »

ক্ষমতায় গেলে দেড় বছরে কোটি মানুষের কর্মসংস্থান হবে

ক্ষমতায় গেলে দেড় বছরে কোটি মানুষের কর্মসংস্থান হবে

সিলেট প্রতিনিধিঃ ক্ষমতায় গেলে পরবর্তী ১৮ মাসে দেশের এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ। গতকাল শনিবার সকালে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে সুচনা বক্তব্যে একথা বলেন তিনি। আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তথ্য প্রযুক্তি খাতে। ন্যুনতম এসএসসি পাশ তরুণ—যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। তিনি আরও ... Read More »

সীমান্তে বিএসএফের পুশইন করা ১০ অনুপ্রবেশকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

সীমান্তে বিএসএফের পুশইন করা ১০ অনুপ্রবেশকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে নারী—শিশুসহ ১০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৭ জুন) সকাল সাতটার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর এলাকায় স্থানীয় লোকজন তাদের আটক করেন। অভিযোগ উঠেছে, আটকের পর স্থানীয় লোকজন বিষয়টি বড়লেখা থানায় জানালেও পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি। উল্টো থানার ডিউটি অফিসার এএসআই দুলাল সরকার ... Read More »