March 1, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিতের পদক্ষেপ আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। শিশির মনির তার পোস্টে বলেন, ‘পৃথিবীর কোনো বিপ্লব/অভ্যুত্থান কোনো আদালতের সিদ্ধান্ত মেনে হয় না। বিপ্লব আদালতের বিবেচ্য বিষয় নয়। আদালতকে ব্যবহার করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিতের পদক্ষেপ ... Read More »
March 1, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ... Read More »
March 1, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইলের চলমান যুদ্ধের জেরে গতকাল সব ফ্লাইট স্থগিত করে বাংলাদেশ বিমান এয়ারলাইনস। তবে গতকালের (শনিবার) বাতিল হওয়া দুটি ফ্লাইট ছাড়ার সময় জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।। রবিবার (১ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো বার্তায় এই তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, গত শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইটটি (বিজি-৩৩৭) আজ বিকেল ৪টায় ... Read More »
March 1, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা, পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ৬ দেশের বাংলাদেশ দূতাবাস। শনিবার প্রকাশ করা পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর এরমধ্যেই কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর এসেছে। যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ... Read More »
March 1, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক। রবিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরাকের সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে দেশটির মুখপাত্র বাসেম আল-আওয়াদি বলেন, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা ইরানি ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি। শহীদ আলেম ... Read More »
March 1, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এ বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই বৈঠক ... Read More »
March 1, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। এজন্য নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার বিকেল থেকে রবিবার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার (১ মার্চ) সকালে এক বার্তায় সাংবাদিকদের এই তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। জানা যায়, গতকাল মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার ২৭টি ফ্লাইটের ... Read More »
February 28, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড. ইউনূসের প্রস্থানের পর এখন ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। এই সংস্কারকাজ শেষে যমুনাকে ... Read More »
February 28, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: চাঁদাবাজি, যানজট ও বাজারে একচেটিয়া ব্যবসার কারণে ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকার, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দিয়েছেন বক্তারা। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে নির্বাচন-পরবর্তী উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা বজায় রাখার অত্যাবশ্যকীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা ... Read More »
February 28, 2026
Leave a comment
মেহেরুবান হাবিব লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় রংপুরের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার রফিকুজ্জামান পলাশ (৩৭)। নিহত পলাশ রংপুর জেলার বদরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি Walton কোম্পানির পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে শোরুমের কাজের উদ্দেশ্যে উপজেলার আলাউদ্দিন নগর ... Read More »