Friday , 31 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯

তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯

বিদেশ ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার বন্দুকযুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা ও ছয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এর এক সপ্তাহ আগে বড়দিন ও নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে হামলার পরিকল্পনার অভিযোগে ১০০-এর বেশি সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটল। স্বরাষ্ট্রমন্ত্রী আলী এরলিকায়া বলেন, মারমারা সাগরের তীরে ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা শহরে একটি বাড়িতে অভিযানে আটজন পুলিশ ... Read More »

বিনামূল্যে খাবার পাবে ইন্দোনেশিয়ার ৮ কোটি স্কুলশিক্ষার্থী

বিনামূল্যে খাবার পাবে ইন্দোনেশিয়ার ৮ কোটি স্কুলশিক্ষার্থী

বিদেশ ডেস্ক: ইন্দোনেশিয়ায় বিনামূল্যে স্কুলে খাবার বিতরণ কর্মসূচি এপ্রিলের মধ্যে আট কোটি উপকারভোগীর কাছে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তবে লক্ষ্যমাত্রার তুলনায় এটি আরো পিছিয়ে পড়ছে বলে সোমবার খাদ্য খাত তদারকির দায়িত্বে থাকা জ্যেষ্ঠ মন্ত্রী জানিয়েছেন। সরকারি সংস্থাগুলোর সঙ্গে ২০২৬ সালের খাদ্য মজুদ নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, জানুয়ারির শুরুর দিকেই কর্মসূচিটি প্রায় সাড়ে পাঁচ কোটি উপকারভোগীর কাছে পৌঁছনোর ... Read More »

ঘন কুয়াশায় বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার শঙ্কা

ঘন কুয়াশায় বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার শঙ্কা

অনলাইন ডেস্ক: ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ... Read More »

মনোনয়নপত্র দাখিলের সময় ২ দিন বাড়তে পারে

মনোনয়নপত্র দাখিলের সময় ২ দিন বাড়তে পারে

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে। সোমবার ইসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে ইসি সূত্র ... Read More »

নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম?

নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম?

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার পক্ষে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি আজ সোমবার বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন মাহফুজ আলম নিজেই। তিনি বলেছেন, ‘আমি তো শুরু থেকেই বলে আসছি যে নির্বাচন করব না। এ কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি।’ সরকার থেকে পদত্যাগের কারণ ... Read More »

নাহিদ ইসলামরা এভাবে প্রতারণা না করলেও পারতেন : আব্দুল কাদের

নাহিদ ইসলামরা এভাবে প্রতারণা না করলেও পারতেন : আব্দুল কাদের

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করতেই প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান কাদের। ফেসবুক স্ট্যাটাসে কাদের লেখেন, ‘আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং ... Read More »

মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচন ঘিরে মনোনয়ন ফরম দাখিলের শেষ আজ সোমবার। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এ দিনই আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিতে হবে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ... Read More »

গণপিটুনি মব সন্ত্রাসের ভয়াবহ রূপ

গণপিটুনি মব সন্ত্রাসের ভয়াবহ রূপ

অনলাইন ডেস্ক: বাংলাদেশে গত ১৬ মাসে মব সন্ত্রাসের নামে নানারকম অপরাধ সংঘটিত হয়েছে। বাড়িঘর, শিল্পকারখানায় অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট। মাজারে আক্রমণ, বাউলদের ওপর হামলা, গণমাধ্যম অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট, সংস্কৃতি কর্মকাণ্ডে বাধা ইত্যাদি। তবে মব সন্ত্রাসের সবচেয়ে ভয়ংকর রূপ হচ্ছে, গণপিটুনি। চুরি, ছিনতাই, রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্বের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু বেড়েই চলেছে। চলতি বছরের প্রথম ১১ মাসে মব তৈরি ... Read More »

লালমনিরহাট–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শিহাব আহমেদ

লালমনিরহাট–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শিহাব আহমেদ

মেহেরুবান হাবিব লালমনিরহাট প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা–পাটগ্রাম) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। ‎উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে ... Read More »

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান অটুট : রুশ পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান অটুট : রুশ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত বন্ধে কার্যকর ও টেকসই সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে রাশিয়ার অবস্থান অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ল্যাভরভ বলেন, ‘গাজা ও আশপাশের পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের একটি ন্যায্য সমাধানের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি অটুট রয়েছে।’ তিনি আরো বলেন, ‘এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঐতিহাসিক ... Read More »