Friday , 31 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না : গোলাম পরওয়ার

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না : গোলাম পরওয়ার

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে এসব কথা বলেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ... Read More »

আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্কঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন তারা। সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তিনি বলেন, ‘আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতিমধ্যে আমাদের ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল ... Read More »

নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি–ইসি আনোয়ারুল ইসলাম

নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি–ইসি আনোয়ারুল ইসলাম

অনলাইন ডেস্কঃ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন না হওয়ার মতো কোনো কাজ বা ঘটনা এখনো ঘটেনি। অনেক কিছু গণমাধ্যমে এসেছে। আশা করি, সেগুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট নগরের পুলিশ লাইনসের সম্মেলনকক্ষে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও ... Read More »

জুলাইয়ের চেতনার কথা বলে ওরা দেশটাকে সংকটের মুখে ফেলেছে : নুর

জুলাইয়ের চেতনার কথা বলে ওরা দেশটাকে সংকটের মুখে ফেলেছে : নুর

অনলাইন ডেস্কঃ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘১ বছরে জুলাইয়ের চেতনার কথা বলে ওরা ভাগ-বাটোয়ারা আর ধান্দাবাজি করে দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না, এর থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কি না?’ রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নুরুল হক নুর তার পোস্টে বলেন, “আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত ... Read More »

উদ্যোক্তা তৈরির অগ্রদূত, হাতীবান্ধা-পাটগ্রাম আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শিহাব আহমেদ

উদ্যোক্তা তৈরির অগ্রদূত, হাতীবান্ধা-পাটগ্রাম আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শিহাব আহমেদ

মেহেরুবান হাবিব, লালমনিরহাট প্রতিনিধিঃ ‎লালমনিরহাট জেলার বড়খাতা ইউনিয়নের কৃতি সন্তান শিহাব আহমেদ উত্তরবঙ্গের তরুণ সমাজের  জন্য এক অনুপ্রেরণার নাম। অদম্য সাহস, অপরিসীম ধৈর্য এবং দূরদর্শী চিন্তা নিয়ে তিনি  এগিয়ে চলেছেন এলাকার বেকারত্ব দূরীকরণ ও  উদ্যোক্তা তৈরির অভিপ্রায়ে। তার এই মহতী প্রচেষ্টা  ইতোমধ্যেই তাকে পরিণত করেছে এলাকার “উদ্যোক্তা তৈরির অগ্রদূত মহানায়ক”-এ। ‎ছোটবেলা থেকেই সংগ্রামী জীবনযাপন করেছেন শিহাব আহমেদ। কষ্ট করে পড়াশোনা ... Read More »

লক্ষ্মীপুরে ইলিশ শিকার অভিযানে ১ লক্ষ মিটার জাল জব্দ

লক্ষ্মীপুরে ইলিশ শিকার অভিযানে ১ লক্ষ মিটার জাল জব্দ

মো. রবিউস সানি আকাশ স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছেন কিছু অসাধু জেলে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে সাজু মোল্লার ঘাট দিয়ে মেঘনা নদীতে অভিযান চালায় রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ টিম। অভিযান চলাকালে জেলেদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে এক লক্ষ মিটার কারেন্ট জাল ও ৭০ কেজি ইলিশ ... Read More »

বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি : রনি

বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি : রনি

অনলাইন ডেস্কঃ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি হয়েছে বলে মন্তব্য করে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি তার পোস্টে বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজ জ্বলছে। হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি। ... Read More »

গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট

গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট

অনলাইন ডেস্কঃ বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট সূচকে বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট বিবেচিত হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। ২০২৫ সালে প্রকাশিত ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম।অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহ দেখাচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন এবং কিছু বাংলাদেশির বিদেশে অপরাধমূলক ... Read More »

শাহজালাল বিমানবন্দর/ এখনো ধোঁয়া উড়ছে কার্গো ভিলেজে, চলছে উদ্ধারকাজ

শাহজালাল বিমানবন্দর/ এখনো ধোঁয়া উড়ছে কার্গো ভিলেজে, চলছে উদ্ধারকাজ

অনলাইন ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিভলেও এখনো ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যরা এখনো দুই পাশ থেকে পানি ছিটিয়ে ঠাণ্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, এখনো ... Read More »

শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল

শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্কঃ সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় করা হয়। শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই তা বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।’ আজ রবিবার সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ... Read More »