April 23, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ডুবে যাওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস ইয়র্কটাউনের ধ্বংসাবশেষ ঘেঁটে সম্প্রতি এক গবেষণা দল খুঁজে পেয়েছে এক আশ্চর্য আবিষ্কার—ধ্বংসস্তূপের ভেতরে একটি পুরনো ফোর্ড গাড়ি।মায়ামি হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) জাহাজ ওকিয়ানাস এক্সপ্লোরার গত ১৯ এপ্রিল ধ্বংসাবশেষটির স্থানের মানচিত্র তৈরির সময় এই আবিষ্কার করে। গাড়িটির নম্বরপ্লেটে আংশিকভাবে লেখা রয়েছে ‘শিপ সার্ভিস __ নেভি’, যা এর উপস্থিতি ... Read More »
April 23, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে বৈসারান ভ্যালিতে ভয়ংকর অস্ত্রধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন, যা আসলে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি অংশ। এদিকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো হামলায় অংশ নেওয়া তিনজন সন্দেহভাজন অস্ত্রধারীর স্কেচ ও নাম প্রকাশ করেছে। এ ছাড়াও একটি ছবি প্রকাশ করেছে। ... Read More »
April 23, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ কাশ্মীরের পহেলগামে বিখ্যাত পর্যটন এলাকা বৈসারান, যাকে অনেকে ভালোবেসে ‘মিনি সুইজারল্যান্ড’ বলেন। সেখানে জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে বহু পর্যটকের। ভয়াবহ এই ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল), যখন শতাধিক পর্যটক ঘুরতে গিয়েছিলেন ওই অপূর্ব সুন্দর জায়গায়। বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। হামলার সময় আশপাশে থাকা মানুষজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় রক্তাক্ত অস্থিরতায়।অনেক ... Read More »
April 23, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ জঙ্গি হামলায় রক্তাক্ত ভারতের কাশ্মীরের পহেলগাঁও। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটনকেন্দ্রের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। সেনাকর্তারা নিশ্চিত করেছেন, বৈসরন উপত্যকায় বেড়াতে যাওয়া পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তার পর থেকে এই ঘটনায় ফুঁসছে গোটা ভারত। নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলিউড তারকারাও। একসময় কাশ্মীরকে এই পৃথিবীর সুন্দরতম জায়গা বলেছিলেন সালমান।‘বজরঙ্গি ভাইজান’ ... Read More »
April 23, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের মধ্যেও দুর্নীতির কোনো গন্ধ পেলে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ড. মোমেন কমিশন খুবই সোচ্চার, একবারে জিরো টলারেন্স। নিজের স্টাফদের বিরুদ্ধেও। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী এ মন্তব্য করেন। তিনি বলেন, অর্থপাচারকারীদের ... Read More »
April 23, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অপসারণ করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এটি সত্যি নয় বলে দাবি করা হয়েছে।উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই দাবি করেন এপিএস মোয়াজ্জেমকে অপসারণ করা হয়নি। তিনি নিজের ফেসবুক পেজে এ ... Read More »
April 22, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধের আলটিমেটাম দিয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন ঢাবির একদল শিক্ষার্থী। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে কুয়েট ... Read More »
April 22, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না। পুলিশে তেলবাজিব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আইন-শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় যশোর জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি। ... Read More »
April 22, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে এই ছুটি ভোগ করবেন তারা।সরকারি ছুটির তালিকা ২০২৫ অনুযায়ী, আগামী ১ মে ‘মে দিবস’-এর ছুটি। সরকারি তালিকায় এটি সাধারণ ছুটি। এ বছর মে দিবস বৃহস্পতিবার। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতরাং পয়লা মেসহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ... Read More »
April 22, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুরে জেলার আহ্বায়ক মীর ইছহাক হোসেন ইখলাস। সোমবার (২১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে নিজের ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তা চান তিনি। ফেসবুক লাইভে এসে মীর ইছহাক হোসেন ইখলাস বলেন, দীর্ঘ ২৬ দিনের আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কাজ করে গেছি। দেশের স্বার্থে দীর্ঘ ... Read More »