Friday , 31 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

বিমানবন্দর থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠাল পুলিশ

বিমানবন্দর থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠাল পুলিশ

অনলাইন ডেস্ক: ওমরাহ করতে সৌদি আরব যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে । বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি বলেছেন, বুধবার দুপুরে ওমরাহ ... Read More »

রাজধানীতে গণমিছিলসহ ১১ দলীয় জোটের তিন দিনের কর্মসূচি

রাজধানীতে গণমিছিলসহ ১১ দলীয় জোটের তিন দিনের কর্মসূচি

অনলাইন ডেস্ক: ঢাকায় আগামী ১৮ এপ্রিল গণমিছিলসহ সারা দেশে আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা জানান। তিনি জানান, আগামী ১৮ এপ্রিল গণমিছিল করবে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোট। ২৫ এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় জেলায় গণমিছিল করবে তারা। এ ছাড়া ২ মে ... Read More »

মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই হরমুজে চলছে জাহাজ

মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই হরমুজে চলছে জাহাজ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচল করছে জাহাজ। বুধবার এই জলপথ ব্যবহার করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে দেশটির একটি বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার)। এ সময় হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের এসব সিদ্ধান্ত কখনো সফল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে ... Read More »

ভূমি অফিসের দুর্নীতি বন্ধে সরকারের পদক্ষেপ

ভূমি অফিসের দুর্নীতি বন্ধে সরকারের পদক্ষেপ

অনলাইন ডেস্ক: উপজেলা ভূমি অফিসগুলোতে জেঁকে বসা দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ই-নামজারি থেকে শুরু করে হটলাইন ১৬১২২ পর্যন্ত বিভিন্ন সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই খাতের অনিয়ম দূর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার (১৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার ... Read More »

বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের

বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের

অনলাইন ডেস্ক: বার কাউন্সিলে নির্বাচনে সুযোগ চেয়ে আবেদনের পর এবার কারাবন্দি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) এ রিট করেন তার অ্যাসোসিয়টসের আইনজীবী মো. লিটন আহমেদ। এর আগে ১২ এপ্রিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে ব্যারিস্টার সুমনের পক্ষে আবেদন করা হয়। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান তার আইনজীবী। ... Read More »

পার্লামেন্টে আলোচনা ও সমালোচনার মাধ্যমেই আমরা সমৃদ্ধ হতে চাই : চিফ হুইপ

পার্লামেন্টে আলোচনা ও সমালোচনার মাধ্যমেই আমরা সমৃদ্ধ হতে চাই : চিফ হুইপ

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, পার্লামেন্টে আমরা আলোচনা ও সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐকমত্যে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো—গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। চিফ হুইপ আরো বলেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন ... Read More »

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক: সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’ বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সম্মেলনকক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হজ টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী ... Read More »

এপ্রিলে ভারত থেকে আসবে আরো ১৭ হাজার টন ডিজেল

এপ্রিলে ভারত থেকে আসবে আরো ১৭ হাজার টন ডিজেল

অনলাইন ডেস্ক: চলতি এপ্রিল মাসে ভারত থেকে বাংলাদেশে আরো ১৭ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল সরবরাহ করা হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক ... Read More »

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সিলেট সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ এনেছিলাম। এই টিপাইমুখ বাঁধ বাংলাদেশেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে ভারত চালু করেছিল।’ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেন। এদিন অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ ... Read More »

হাম ও উপসর্গে আরো ৩ মৃত্যু

হাম ও উপসর্গে আরো ৩ মৃত্যু

অনলাইন ডেস্ক: সারা দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ... Read More »