Wednesday , 29 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

পাইলট আদনান মাকিদ রানা‘র মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

পাইলট আদনান মাকিদ রানা‘র মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

তানজিনা আফরিন: প্রতিবছর জুলাই মাস এলে আমাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। আমার প্রাণপ্রিয় ছোট ভাই পাইলট আদনান মাকিদ রানা বিগত ২০০২ সালের ৩০শে জুলাই চট্রগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে এ-৫ বোমারু বিমান নিয়ে উড্ডয়নের ঠিক ৫ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে বাঁশখালীর কাজীপাড়ার এক বসত বাড়ীতে বিধ্বস্ত হয়ে পাইলট আদনান মাকিদ রানা অকালে প্রাণ হারায়। তাঁর জন্ম শেরপুর ... Read More »

আলেশামার্টের প্রতারণা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা

আলেশামার্টের প্রতারণা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা

স্টাফ রিপোর্টার: আলেশামার্টের প্রতারণার বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকদের একাংশ সংবাদ সম্মেলন করেছেন। আজ শুক্রবার বিকেল তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সারাদেশের শতাধিক ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। সংবাদ সম্মেলেন বলা হয়, গ্রাহকদের অধিকাংশই শিক্ষার্থী। এই টাকা উদ্ধারে সরকারের সুদৃষ্টি জরুরি। গ্রেপ্তার করে টাকা ফেরত পাওয়া যাবে না। তাই গ্রাহকদের মূল টাকা উদ্ধারে আইনি সহায়তা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। ... Read More »

পরকীয়া প্রেমিকদের নিয়ে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

পরকীয়া প্রেমিকদের নিয়ে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পরকীয়া প্রেমিকদের নিয়ে পরিকল্পিতভাবে স্বামীকে হত্যার অভিযোগে পুলিশ নিহত সিএনজি অটোরিকশা চালক ফখরুল ইসলামের স্ত্রী দিলারা বেগমকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা থেকে বিয়ানীবাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় দৌলতপুর বাজার সংলগ্ন কানলি ব্রিজ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করেছে। এর আগে পুলিশ ফখরুল ইসলাম হত্যায় সম্পৃক্ততার অভিযোগে ... Read More »

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের মৃত্যু, ঘটনা তদন্তে কমিটি গঠন

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের মৃত্যু, ঘটনা তদন্তে কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিনিধি : ২৯ জুলাই, ২০২২ চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ১১ জন পর্যটক নিহত ও ৫ জন আহত হওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন  জানান, ঘটনার সময় গেটবার দেওয়া ছিল। মাইক্রোবাসের চালক গেটবার সরিয়ে লেন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে। এ ... Read More »

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক অমিত হাবিবের জানাজা সম্পন্ন

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক অমিত হাবিবের জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক  : ২৯ জুলাই, ২০২২ দৈনিক দেশ রূপান্তর সম্পাদক, সাংবাদিক অমিত হাবিবের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তরের কার্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এসময় জানাজা শেষে রূপায়ন গ্রুপ ও তার সহকর্মীদের পক্ষ থেকে মরহুমের কফিনে ... Read More »

পল্লবীতে রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

পল্লবীতে রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে পল্লবীর কালশী নতুন রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, নিহত অটোরিকশাচালকের নাম লতিফ হাওলাদার (৬০)। অটোরিকশা ছিনতাই করতেই তাকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পল্লবী ... Read More »

বাঘ হত্যা করলে ২ বছর কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা : বনমন্ত্রী

বাঘ হত্যা করলে ২ বছর কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা : বনমন্ত্রী

অনলাইন ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ধারা ৩৬ অনুসারে বাঘ হত্যার জন্য দুই বছর ও সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এবং লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের আইন রয়েছে। মন্ত্রী আরো বলেন, একই অপরাধের পুনরাবৃত্তি হলে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১৫ লাখ টাকা ... Read More »

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৬১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৬১৮

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৪ জনের। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৮ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ চার হাজার ১৮৮ জনে। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ... Read More »

শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, সংকট কেটে যাবে : সেতুমন্ত্রী

শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, সংকট কেটে যাবে : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক: রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না। সাহস থাকলে দেশে এসে আন্দোলন করতে তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ আহ্বান ... Read More »

ছাত্রলীগ বা প্রভাবশালী কেউই আইনের ঊর্ধ্বে নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রলীগ বা প্রভাবশালী কেউই আইনের ঊর্ধ্বে নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ প্রভাবশালী যে-ই হোক, যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারে এক অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এমন কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে। শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্য কোনো জনপ্রতিনিধি ... Read More »