Wednesday , 12 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বিভাগীয় সংবাদ

বিশ্বের নামিদামি ব্যান্ডের নকল সিগারেট তৈরির সিন্ডিকেট

বিশ্বের নামিদামি ব্যান্ডের নকল সিগারেট তৈরির সিন্ডিকেট

  কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় তামাক ব্যবসায় একটি শক্তিশালী সিন্ডিকেট নতুন কৌশলে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জেলার প্রত্যন্ত অঞ্চলে তারা গোপন কারখানা নির্মাণ করে বিশ্বের নামিদামি সিগারেটের নকল তৈরি করছে। এ সিন্ডিকেটের পেছনে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার ব্যবসায়িক পার্টনার, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটন। সরকার পতনের পর (৫ আগস্ট) ... Read More »

সিটি করপোরেশনের সাবেক মেয়র রিমান্ডে

সিটি করপোরেশনের সাবেক মেয়র রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জুলাইয়ের গণ–অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক সজল মিয়া (২০) হত্যাকাণ্ডের মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে ফতুল্লা থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনউদ্দিন কাদির এ আদেশ দেন। গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে ভার্চ্যুয়ালি ... Read More »

সড়ক দুর্ঘটনায় নারী নিহত

সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় এক শিশুসহ আরো ৬জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত পারভিন আক্তার জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন— উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমিরউদ্দীনের ছেলে সিরাজুল ... Read More »

জাপানের বিনিয়োগ বন্ধের দাবিতে ঢাকায় প্রতিবাদ সমাবেশ

জাপানের বিনিয়োগ বন্ধের দাবিতে ঢাকায় প্রতিবাদ সমাবেশ

সকালবেলা প্রতিবেদক: জাপান সরকার এবং তাদের বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক কয়লা ও এলএনজি ভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বন্ধের দাবিতে গত মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার মোহাম্মদপুরে শ্যামলী পার্ক মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জানান, জাপানের অর্থ মন্ত্রণালয় , জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো—অপারেশন এবং জাপান ইন্টারন্যাশনাল কো—অপারেশন এজেন্সি এশিয়ার অন্তত চারটি দেশে কয়লা বিদ্যুৎ এবং এলএনজি প্ল্যান্ট স্থাপনের জন্য ... Read More »

নারায়ণগঞ্জ হাকিম প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ হাকিম প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সোয়া ১১টার দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা তড়িঘড়ি করে দোকানের মালামাল সরিয়ে নিতে চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের উপস্থিতির আগে অনেকেই নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ... Read More »

দক্ষ হিসেবে তৈরি করতে পারলে নার্সদের চাহিদা বাড়বে

দক্ষ হিসেবে তৈরি করতে পারলে নার্সদের চাহিদা বাড়বে

বরগুনা প্রতিনিধি “নার্সিং একটি মহৎ পেশা। এ পেশায় যদি নিজেকে দক্ষ হিসেবে তৈরি করা যায়, তাহলে চাহিদা কখনোই কমবে না, বরং দিন দিন বাড়বে। দেশের প্রয়োজন মিটিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নার্সরা অবদান রাখবে—এটাই আমাদের লক্ষ্য।” গতকাল বুধবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে এক জব ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। আন্তর্জাতিক মানের দক্ষ ... Read More »

হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে

হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে

রাশেদ খাঁন, ঝিনাইদহ প্রতিনিধি: রাষ্ট্র সংস্কার যদি এবার না হয় তাহলে আর কোনদিনও হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিবাসি ব্যবস্থা দেশে কায়েম রয়েছে, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহে গণ শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাশেদ ... Read More »

যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামা নগর বারগাঁও এলাকায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. রতন (৩৫)। তিনি কাঁচপুর ইউনিয়নের মালেক মোল্লার ছেলে বলে জানা গেছে। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে খালপাড় সংলগ্ন বেরিবাঁধের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রতন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ... Read More »

জামালপুরে চিকিৎসকের করোনা শনাক্ত

জামালপুরে চিকিৎসকের করোনা শনাক্ত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ২০২৫ সালে প্রথমবারের মতো একজন চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত চিকিৎসক ডা. আবু হাসনাত মোস্তফা জামান জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থো সার্জারি (হাড়ভাঙা চিকিৎসা) বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান। তিনি জানান, “চিকিৎসক আবু হাসনাত বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন এবং ... Read More »

তিন পৌরসভায় একযোগে ১২ কর্মচারীর বদলি

তিন পৌরসভায় একযোগে ১২ কর্মচারীর বদলি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার তিনটি পৌরসভায় কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১২ জন কর্মচারীকে একযোগে বদলি করেছে স্থানীয় সরকার বিভাগ। এটি জেলার ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে এতজন কর্মচারীর স্থানান্তরের ঘটনা, যা প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। গত সোমবার বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মচারীদের আগামী ... Read More »