সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধিঃ
এক সপ্তাহের মধ্যে শায়েস্তাবাদের ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা (কামারপাড়া, চুরামন, আটহাজার, হবিনগর ও চরআইচা) স্বচক্ষে দেখার জন্য সেখানে গেলে ভাঙ্গন কবলিত বিভিন্ন স্পটে শত শত মানুষের আহাজারি ও স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময়কালে জনগণের একাধিক মানববন্ধনে সংহতি প্রকাশ করে এ কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, জনগণের নির্বাচিত সরকার না থাকলে তাৎক্ষনিকভাবে কোন সমস্যার সমাধান হয় না। দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশজুড়ে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। যার কারনে উন্নয়নের ছোয়া লাগেনি ভাঙ্গন কবলিত এলাকাগুলোতে। এতে অসহায় মানুষের বসতভিটা এখন বিলীনের পথে।
তিনি বলেন, তাৎক্ষনিকভাবে শায়েস্তাবাদ এলাকার ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা না গেলে শত শত মানুষের ঘরবাড়ি, এলাকার স্কুল, মাদ্রাসা বিলীন হয়ে যাবে। এজন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, পানি সম্পদ সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ এ নেতা। একইসাথে আগামী এক সপ্তাহের মধ্যে নদী ভাঙ্গন কবলিত এসব এলাকাগুলো পরিদর্শন ও অস্থায়ীভাবে হলেও সমাধানে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, ইউনিয়ন বিএনপি’র সদস্য কলম সরদার, বিএনপি নেতা মনির খান, ফারুক হাওলাদার, নগর ছাত্রদলের সহ—সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ—সভাপতি আসিফ আল মামুন, সদস্য আশিক ইসলাম মুন্না, ইলিয়াস আহমেদ, জেলা ওলামাদলের নেতা মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
