আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শুধু খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর মন্ত্রীরা যোগ না দিলে খন্দকার মোশতাক ও সক্রিয় খুনিরা বঙ্গোপসাগরে ভেসে যেত। কিন্তু সেটা না হওয়ায় ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি অর্ডিন্যান্স জারির পাশাপাশি নৃসংস হত্যাযজ্ঞ হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। বাংলাদেশ আইন সমিতি এ সভার আয়োজন করে।
এ সময় আইনমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের পর বাঙালি জাতি গর্জে ওঠার মতো নেতৃত্ব পায়নি। আজ আমরা অনেক কিছু দেখছি ও শুনছি। অনেক জায়গা থেকে অনেক কবিতা, অনেক ছবি এবং আরো অনেক কিছু বেরিয়ে আসছে। কিন্তু সেদিন কেউ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
