Monday , 27 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: December 2025

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, মিলল চাঞ্চল্যকর তথ্য

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, মিলল চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গুলিবিদ্ধ মোতালেব এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে কেএমপি। আজ সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটে। শুরুতে সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় ... Read More »

গানম্যান পাচ্ছেন ২০ জন, আবেদন করছেন যারা

গানম্যান পাচ্ছেন ২০ জন, আবেদন করছেন যারা

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয়েছে গানম্যান। এ তালিকায় এনসিপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ২০ জনকে ... Read More »

পাটগ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল অবৈধ বালু উত্তোলন

পাটগ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল অবৈধ বালু উত্তোলন

‎ মেহেরুবান হাবিব লালমনিরহাট প্রতিনিধি: ‎ ‎লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত ৭টি ট্রলি জব্দ করে পুলিশ। ‎একাধিক স্থানে একযোগে অভিযান চালায় পুলিশ। ... Read More »

বিজিবির অভিযান: ভারত থেকে আসা গরু, জিরা ও চিনি জব্দ

বিজিবির অভিযান: ভারত থেকে আসা গরু, জিরা ও চিনি জব্দ

মেহেরুবান হাবিব লালমনিরহাট প্রতিনিধিঃ ‎ ‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গরু, জিরা, চিনি ও অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিঘলটারী বিওপির একটি বিশেষ টহলদল ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে আদিতমারী উপজেলার কাওয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ... Read More »

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা : লুটের টাকায় মোবাইল-ফ্রিজ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা : লুটের টাকায় মোবাইল-ফ্রিজ

অনলাইন ডেস্ক: প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে ৩১ জনকে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ... Read More »

খুলনায় এনসিপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা, সীমান্তে নজরদারি জোরদার

খুলনায় এনসিপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা, সীমান্তে নজরদারি জোরদার

অনলাইন ডেস্ক: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কড়া নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত বিজিবি ... Read More »

হিংস্র হয়ে উঠছে মানুষ

হিংস্র হয়ে উঠছে মানুষ

অনলাইন ডেস্ক: দিনকে দিন হিংস্র হয়ে উঠছে মানুষ। ব্যক্তিগত, রাজনৈতিক, অর্থনৈতিকসহ নানা স্বার্থে এই হিংস্রতার প্রতিফলন ঘটানো হচ্ছে। সৃষ্টি করা হচ্ছে মব ভায়োলেন্স। যেমন দুই দিন আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে পৈশাচিক কায়দায় জনসমক্ষে পোড়ানো হয়েছে। তিনি ভালুকার পাইওনিয়ার নিটওয়্যারস নামে একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তাঁর তিন বছর বয়সী ... Read More »

ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে শায়িত যারা

ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে শায়িত যারা

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদি। গতকাল (২০ ডিসেম্বর) তার দাফন সম্পন্নের পর জাতীয় কবির এই সমাধিসৌধ এবং এখানে শায়িত অন্য বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। কবি নজরুলের ইচ্ছানুযায়ী ১৯৭৬ সালে মৃত্যুর পর তাকে এখানে সমাহিত ... Read More »

পাটগ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব // নদী রক্ষা বাঁধ কেটে পরিবেশ ও জনজীবন হুমকির মুখে

পাটগ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব // নদী রক্ষা বাঁধ কেটে পরিবেশ ও জনজীবন হুমকির মুখে

মেহেরুবান হাবিব লালমনিরহাট প্রতিনিধিঃ ‎লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা জুড়ে চলছে অবাধ ও বেপরোয়া অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। রাস্তা-ঘাট ধ্বংস, আবাদি ফসলের মাঠ নষ্ট এবং ধরলা নদীর রক্ষা বাঁধ কেটে প্রকাশ্যে বালু উত্তোলনের ফলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। উপজেলার জোংড়া ইউনিয়নের ডাংগিরপার এলাকায় ধরলা নদীর রক্ষা বাঁধ কেটে একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট দীর্ঘদিন ... Read More »

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে এনপিপি’র মনোনয়ন পেলেন অভি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে এনপিপি’র মনোনয়ন পেলেন অভি

বরগুনা প্রতিনিধি: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি)’র বরগুনা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান অভি বরগুনা -১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনে এনপিপি,র মনোনয়ন পেয়েছেন । মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন এনপিপি’র প্রয়াত চেয়ারম্যান জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলু,র আদর্শ বাস্তবায়ন করতে তৃণমূল পর্যায়ে বরগুনার রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তিনি। এনপিপি ... Read More »