Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Daily Archives: February 21, 2026

নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের

নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের

অনলাইন ডেস্ক: গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, গোলাম আজমকে ভাষাসৈনিক হিসেবে প্রচার করে জঘন্য মিথ্যাচার করছে জামায়াতে ইসলামী। শনিবার (২১ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা সতর্ক করে বলেন, নোংরামি করলে বরদাশত করব না। শহীদদের শুভেচ্ছা জানানোর বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের লিখেছেন, বাধ্য হয়ে হোক আর ... Read More »

শহীদ মিনারে আগেও দোয়া করা হয়েছিল : দ্য ডিসেন্ট

শহীদ মিনারে আগেও দোয়া করা হয়েছিল : দ্য ডিসেন্ট

অনলাইন ডেস্ক: আজ ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস `ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। খবরটিতে বলা হয়, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতিহাসে প্রথমবারের মতো তিনি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানেই দাঁড়িয়ে ভাষা ... Read More »

সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার সমাধান করা হবে : তথ্যমন্ত্রী

সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার সমাধান করা হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে সমস্যা রয়েছে, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে। সংবাদমাধ্যমগুলোর মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় প্রেস ক্লাবের তৃতীয় তলায় হলরুমে অনুষ্ঠিত হয় ওই মতবিনিময় সভা। ... Read More »

চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের

চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের

অনলাইন ডেস্ক: সড়কপরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিয়েছে দাবি তুলে তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি সড়কপরিবহন, রেল ও নৌপরিবহন ... Read More »

গাকৃবিতে বিনম্র শ্রদ্ধায় ২১শে ফেব্রুয়ারি পালিত

গাকৃবিতে বিনম্র শ্রদ্ধায় ২১শে ফেব্রুয়ারি পালিত

গাজীপুর প্রতিনিধি: ‎ ‎যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে ভাষা শহিদদের স্মরণে আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। সকাল ৭টায় প্রশাসনিক ভবন সংলগ্ন ৩৬শে জুলাই চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৯টা ১০ মিনিটে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য কালো ... Read More »

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

অনলাইন ডেস্ক: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন তারা। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ৮ মিনিটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মন্ত্রিসভার ... Read More »

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনের বীর ... Read More »

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক: একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রীসহ শহীদ মিনারে জড়ো ... Read More »

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ভারত : জয়সওয়াল

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ভারত : জয়সওয়াল

অনলাইন ডেস্ক: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত উন্মুখ। সেই সঙ্গে উভয় দেশের মধ্যে বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। রণধীর ... Read More »

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা নিয়ে যা বললেন ববি হাজ্জাজ

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা নিয়ে যা বললেন ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক: শহীদ মিনারে জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা জানানোয় সাধুবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল বুঝতে পারে। ভুল যদি তারা মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে চায়, তাহলে সে ... Read More »