Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

অনলাইন ডেস্কঃ অবশেষে বাংলাদেশে কার্যক্রম শুরু হলো জাতিসংঘের মানবাধিকার মিশনের। বাংলাদেশ ও ওএইচসিএইচআর তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক স্মারকলিপিতে স্বাক্ষর করেন। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনারের দপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে চলতি ... Read More »

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরো ১৬৪১

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরো ১৬৪১

অনলাইন ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরো এক হাজার ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৮৭ জন। শুক্রবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন ... Read More »

বাংলাদেশে আসন্ন নির্বাচনকে স্বাগত জানাল ভারত–রণধীর জয়সোয়াল

বাংলাদেশে আসন্ন নির্বাচনকে স্বাগত জানাল ভারত–রণধীর জয়সোয়াল

অনলাইন ডেস্কঃ ভারত বাংলাদেশের আসন্ন নির্বাচনকে স্বাগত জানিয়েছে। এ বিষয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা নির্বাচনকে অবশ্যই স্বাগত জানাই। আমরা চাই গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্মুখী (সবার অংশগ্রহণমূলক) নির্বাচন হোক। এই প্রথম ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাল। এ ছাড়া জয়সোয়াল গোপালগঞ্জের ঘটনা নিয়েও কথা বলেন, তিনি উল্লেখ করেন, ‘আমরা প্রতিবেশী ... Read More »

যে ভবনটি ভাঙা হচ্ছে তা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি নয় : পররাষ্ট্র মন্ত্রণালয়

যে ভবনটি ভাঙা হচ্ছে তা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি নয় : পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্কঃ ময়মনসিংহ শহরে বাংলাদেশ শিশু একাডেমির অধীনে থাকা একটি জরাজীর্ণ ভবন ভাঙা নিয়ে সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ সরকার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যেসব সংবাদে দাবি করা হয়েছে যে সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি ভেঙে ফেলা হচ্ছে—তা সঠিক নয়। আর্কাইভাল রেকর্ড ও স্থানীয় প্রবীণ নাগরিকদের সাক্ষ্য অনুযায়ী, বর্তমান ভাঙা ... Read More »

গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ‘ভুয়া’ তথ্য ছড়াচ্ছে আ. লীগ : প্রেস উইং

গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ‘ভুয়া’ তথ্য ছড়াচ্ছে আ. লীগ : প্রেস উইং

অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল বুধবার সিএ প্রেস উইং ফ্যাক্ট চেক এর ফেসবুক পেজে দেওয়া পোস্টে একথা বলা হয়েছে। পোস্টে বলা হয়, ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক ... Read More »

গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে ও অন্যায় করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। বর্তমানে গোপালগঞ্জ শান্ত রয়েছে বলে জানান উপদেষ্টা। সাংবাদিকদের অপর ... Read More »

গোপালগঞ্জ/ সরকারি তদন্তের দায়িত্বে স্বরাষ্ট্র সচিব, দুই সপ্তাহে প্রতিবেদন

গোপালগঞ্জ/ সরকারি তদন্তের দায়িত্বে স্বরাষ্ট্র সচিব, দুই সপ্তাহে প্রতিবেদন

অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে জানানো হয়, গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল ঘানি। কমিটিতে আরো থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব। কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে ... Read More »

‘নৌকা প্রতীক’ সংরক্ষিত থাকবে : ইসি সচিব

‘নৌকা প্রতীক’ সংরক্ষিত থাকবে : ইসি সচিব

অনলাইন ডেস্কঃ নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা প্রতীক’ নির্বাচন পরিচালনা বিধিমালার তপশিলে সংরক্ষিত থাকবে। তবে এটা অন্য কোনো দল পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বুধবার (১৬ জুলাই) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফরম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের ... Read More »

গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন ৪ প্লাটুন বিজিবি সদস্য। বুধবার (১৬ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ... Read More »

ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা : ডিএমপি

ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা : ডিএমপি

অনলাইন ডেস্কঃ ব্যবসায়িক দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ভাগ্নে পিল্লু কমিশনারের ছত্রছায়ায় বিগত সরকারের আমলে পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা করতেন সোহাগ। চোরাই ... Read More »