Friday , 31 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের তথ্য ইসিতে পাঠানোর নির্দেশ

আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের তথ্য ইসিতে পাঠানোর নির্দেশ

অনলাইন ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠান এবং নির্বাচনপূর্ব অনিয়ম রোধকল্পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল কর্তৃক গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ ... Read More »

দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা

দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেবে সরকার। এ জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। নিবন্ধিত ফ্রিল্যান্সাররা তাদের আইডি কার্ড দিয়ে ব্যাংকিং সেবা গ্রহণ, ... Read More »

অপশক্তির কাছে আত্মসমর্পণ করে সরকার অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল করেছে : টিআইবি

অপশক্তির কাছে আত্মসমর্পণ করে সরকার অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল করেছে : টিআইবি

অনলাইন ডেস্ক: সংস্কার উদ্যোগের শুরু থেকে সংস্কার-প্রতিরোধক অপশক্তির কাছে অন্তর্বর্তী সরকার আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, শুরু থেকেই অন্তর্বর্তী সরকার সংস্কার-প্রতিরোধী মহলকে চিহ্নিত করে প্রতিহত করার গুরুত্ব বোঝার চেষ্টা করেনি। বরং এই অপশক্তির কাছে আত্মসমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের ... Read More »

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক সভা

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক সভা

অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর ও শহরতলির গণপরিবহনব্যবস্থাকে শৃঙ্খলার আওতায় আনতে কাউন্টারভিত্তিক ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস পরিচালনার লক্ষ্যে দুই দিনব্যাপী সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হচ্ছে। পরিবহন মালিক, শ্রমিক নেতা, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় নতুন ব্যবস্থাপনা বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছানো হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর নাট্যমঞ্চের মাঠ প্রাঙ্গণ (গুলিস্তান) এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার ... Read More »

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দণ্ডিত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ঢাকায় ইউএই দূতাবাস আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমার সিদ্ধান্ত নেন।ওই বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পালন করেন। এতে ওই দেশটির আইন লংঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার ও ... Read More »

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রবিবার সকালে জামায়াতের আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর নাহিদ ইসলামের ফেসবুক পেজে এডমিন পোস্টে জানানো হয়, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক ... Read More »

নাগরিককে তার অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

নাগরিককে তার অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

অনলাইন ডেস্ক: শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।’ আজ রবিবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর ... Read More »

রাতারাতি হলফনামায় পরিবর্তন, জালিয়াতির অভিযোগে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন

রাতারাতি হলফনামায় পরিবর্তন, জালিয়াতির অভিযোগে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়নপত্র ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় স্বাক্ষর, তারিখ ও ছবি না থাকা, একাধিক গুরুত্বপূর্ণ কলাম ফাঁকা রাখা এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। ... Read More »

প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই করা কঠিন : দুদক চেয়ারম্যান

প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই করা কঠিন : দুদক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: নির্বাচনী হলফনামায় প্রার্থীদের দেওয়া সম্পদের তথ্য এত অল্প সময়ে যাচাই করা দুদকের পক্ষে কঠিন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। রবিবার (১১ জানুয়ারি) ঢাকায় রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন দুদক চেয়ারম্যান। দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীরা যে সময়ে সম্পদের হিসাব জমা দিয়েছেন এবং দুদকের পক্ষে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে যে ... Read More »

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: প্রশ্ন ফাঁস, ডিভাইসের মাধ্যমে জালিয়াতিসহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রবিবার (১১ জানুয়ারি) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এ সময় তারা নানা স্লোগানে ... Read More »