Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

বঙ্গোপসাগর থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী 

বঙ্গোপসাগর থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী 

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ  মহেশখালীর অদুরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা ১৮ জন অসহায় জেলে ও ট্রলার উদ্ধার করা হয়েছে। ২৩ জুলাই ২০২৫: কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ০৪ দিন ভেসে থাকা ‘হাবিবা’ নামক একটি মাছ ধরার ট্রলার ও বিপদগ্রস্থ ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর মিডিয়া সেল কতৃক জানিয়েছে।  গতকাল  মঙ্গলবার (২২ জুলাই ২০২৫)  নৌবাহিনী যুদ্ধ ... Read More »

নেদারল্যান্ডসে নোবিপ্রবি উপাচার্যের ইনস্টিটিউট ফর ওয়াটার এডুকেশন পরিদর্শন

নেদারল্যান্ডসে নোবিপ্রবি উপাচার্যের ইনস্টিটিউট ফর ওয়াটার এডুকেশন পরিদর্শন

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নেদারল্যান্ডসের আইএইচই ডেল্ফট ইনস্টিটিউট ফর ওয়াটার এডুকেশন পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) নেদারল্যান্ডস সফরকালে তিনি এ পরিদর্শন করেন।  আইএইচই ডেল্ফট জাতিসংঘের ইউনেস্কোর অধীনে পরিচালিত বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক স্নাতকোত্তর পর্যায়ের পানি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। পরিদর্শনকালে নোবিপ্রবি উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আইএইচই ডেল্ফট এর ... Read More »

বাংলাদেশে নিহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব : প্রেস সচিব

বাংলাদেশে নিহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব : প্রেস সচিব

অনলাইন ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। তিনি বলেন, কেউ নিখোঁজ থাকলে পরিবারগুলো সেটা রিপোর্ট করে, হাসপাতাল ও কর্তৃপক্ষের কাছে তথ্য জানায় এবং সেখান থেকে তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায়। বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, সাংবাদিক হিসেবে আমি ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য ... Read More »

নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য সামনে আনলেন মাইলস্টোনের শিক্ষিকা পূর্ণিমা দাস

নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য সামনে আনলেন মাইলস্টোনের শিক্ষিকা পূর্ণিমা দাস

অনলাইন ডেস্কঃ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা যাচাই-বাছাইয়ের মধ্যেই গুজব ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার এসব নিয়ে মুখ খুলেছেন স্কুলের আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষকা পূর্ণিমা দাস। ঘটনার প্রত্যক্ষদর্শী এই শিক্ষিকা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভুল তথ্য ছড়াবেন না। আমিও আগুনের মধ্যে আটকা পড়েছিলাম। আমার চেয়ে বেশি ... Read More »

তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী আজ

তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী আজ

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের ১০০তম জন্মদিন আজ ২৩ জুলাই। ১৯২৫ সালের এই দিনে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে তাঁর জন্ম। মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন ... Read More »

‘চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েন পাইলট’—শিক্ষক নাসিরউদ্দিন

‘চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েন পাইলট’—শিক্ষক নাসিরউদ্দিন

অনলাইন ডেস্কঃ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসিরউদ্দিন বলেছেন, তার অফিস কক্ষ থেকে আহত অবস্থায় বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছিল। স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসিরউদ্দিন সোমবার দুর্ঘটনার সময় নিজে প্রাণে বেঁচে গেছেন। চোখের সামনে দাউ দাউ আগুনে পুড়তে দেখেছেন স্নেহের শিক্ষার্থীদের। সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা তুলে ধরছিলেন নাসির উদ্দিন। তিনি বলছিলেন, “একটা প্রচণ্ড ... Read More »

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও আহত: বাউবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

গাজীপুর প্রতিনিধিঃ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি, উত্তরা ক্যাম্পাসের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আজ ২১ জুলাই ২০২৫ শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মাননীয় উপাচার্য বলেন,”নিষ্পাপ শিক্ষার্থীদের প্রাণহানির এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতি হিসেবে আমাদের জন্য এক অপূরণীয় ... Read More »

ব্রিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ব্রিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গাজীপুর প্রতিনিধিঃ “সবুজে থাকি, সবুজে বাঁচি, তারণ্যেরই স্বপ্ন বুনি” এই স্লোগানে তারুণ্য উৎসবের আয়োজনে তরুণদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ জুলাই ২০২৫) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম এ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় ... Read More »

নিহত বেড়ে ১৯, আহত অন্তত ৫০

নিহত বেড়ে ১৯, আহত অন্তত ৫০

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সোমবার বিকেলে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনের আগে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ... Read More »

আকাশে ওড়ার ১২ মিনিটের মধ্যেই আছড়ে পড়ে বিমানটি

আকাশে ওড়ার ১২ মিনিটের মধ্যেই আছড়ে পড়ে বিমানটি

অনলাইন ডেস্কঃ রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের ... Read More »