March 4, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়তে পারে বলেও মনে করছেন তিনি। সের্গেই ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরানের বিরুদ্ধে তাদের (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) যুদ্ধ ঠিক সেই ফলাফলের দিকে নিয়ে যেতে পারে, যা তারা রোধ করতে নেমেছে বলে দাবি করছে।’ ল্যাভরভ মনে করেন, যুক্তরাষ্ট্র ও ... Read More »
March 4, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো বিমান হামলা থেকে বেঁচে গেছেন। একই হামলায় তার বাবা নিহত হন। রয়টার্সকে বুধবার এমন তথ্য জানিয়েছেন দুই ইরানি সূত্র। সূত্রগুলো জানায়, ইরানের শাসনব্যবস্থার ভেতরে মোজতবাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়। মধ্যম স্তরের এক আলেম এবং ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে ... Read More »
March 4, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির ওপর ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় থাকার কথা জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের জাবাবে হরমুজ প্রণালিতে নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ থাকার কথা জানাল ইরান। ট্রাম্প জানান, ওই সমুদ্রপথে চলা ট্যাংকারগুলোর পাহারায় মার্কিন নৌবাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বুধবার (৪মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ... Read More »
March 3, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে দুইটি ড্রোন হামলা করার পর সেখানে ‘স্বল্প মাত্রায় অগ্নিকাণ্ড’ ছড়িয়ে পড়েছে। এতে ইরানের মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরো বেড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ভোরের এই হামলায় ‘দূতাবাসে সামান্য ক্ষতি’ হয়েছে। পরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের পাল্টা আক্রমণের অংশ হিসেবে আরো ... Read More »
March 3, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। দেশটির চ্যানেল টুয়েলভ বরাত দিয়ে মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া একটি ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের অংশ মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ... Read More »
March 3, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। এ ছাড়া তারা নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালির মধ্য দিয়ে যায়, পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ পণ্যও এ পথে পরিবাহিত হয়। ইরানের বিপ্লবী গার্ড শনিবার প্রণালিটি বন্ধ ঘোষণা করে, ... Read More »
March 3, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, তারা ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ‘মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড এবং সদর দপ্তর ভবন ধ্বংস করেছে এবং এর জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।’ তবে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা। এর ... Read More »
March 3, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ফোনালাপে তার ইরানি সমকক্ষকে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় তেহরানকে সমর্থন করে বেইজিং। শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করার পর ইরানে শত শত মানুষ নিহত হয়েছে। এর জবাবে তেহরান ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ... Read More »
March 2, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে। খামেনির প্রয়াণকে কেন্দ্র করে ইরানের নেতৃত্বাধীন ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর (প্রতিরোধ অক্ষ) শরিক দলগুলো একযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এই নেটওয়ার্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। ... Read More »
March 2, 2026
Leave a comment
বিদেশ ডেস্ক: ইরানের বিপ্লবী গার্ড সোমবার জানিয়েছে, তারা তেল আবিবে ইসরায়েলের সরকারি কমপ্লেক্সের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাশাপাশি হাইফায় নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে আঘাত হেনেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত গার্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘দশম দফার এই হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল তেল আবিবে জায়নিস্ট শাসনের সরকার কমপ্লেক্সে নির্দিষ্ট হামলা, হাইফায় সামরিক ও নিরাপত্তা কেন্দ্রে আক্রমণ এবং পূর্ব জেরুজালেমে ... Read More »