Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বিশ্ব সংবাদ

মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

বিদেশ ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ক্রেমলিন জানিয়েছে, মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে এ অভিনন্দন জানিয়েছেন পুতিন। মোজতবার প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠোর পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন। পুতিন আরও বলেন, তেহরানের পাশে ... Read More »

বর্তমান গতিতে ছয় মাস যুদ্ধ করতে পারবে ইরান : আইআরজিসি

বর্তমান গতিতে ছয় মাস যুদ্ধ করতে পারবে ইরান : আইআরজিসি

বিদেশ ডেস্ক: ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন,  বর্তমান গতিতে ইরান ছয় মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘তীব্র যুদ্ধ’ লড়তে পারবে। রোববার (৮ মার্চ)  ফার্স সংবাদ সংস্থা এ খবর দিয়েছে। নাইনি বলেন, ইরান এখন পর্যন্ত ‘প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে আগামী দিনে ‘উন্নত এবং কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করবে। আইআরজিসি ... Read More »

ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক

ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক

বিদেশ ডেস্ক: সপ্তাহজুড়ে চলছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। তবে ইরানের পাল্টা হামলার পর ইসরায়েল সরকার দেশটিতে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে বলে অভিযোগ তুলেছেন ভারতীয় সাংবাদিক ব্রজ মোহন সিং। সংবাদমাধ্যম দ্য কারেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সাম্প্রতিক ইসরায়েল সফর শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কখনো কখনো সাইরেন বাজানোর আগেই আঘাত হানে। এর ... Read More »

যেসব দেশের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

যেসব দেশের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

বিদেশ ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র-সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, এর বাইরে থাকা দেশগুলো—অর্থাৎ যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্র নয়, সেসব দেশের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ... Read More »

ইসরায়েলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশ ডেস্ক: ইসরায়েলে ইরান থেকে নতুন দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে তারা চিহ্নিত করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর হুমকি প্রতিহত করতে কাজ করছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, নাগরিকদের মোবাইল ফোনে সতর্ক বার্তা পাঠানো হয়েছে এবং ... Read More »

কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ফের ইরানের হামলা

কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ফের ইরানের হামলা

বিদেশ ডেস্ক: ইরান আবারও কুয়েতে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এবার ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের আরিফজান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এর আগে কুয়েতে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ... Read More »

গল্প এখানেই শেষ নয় : যুক্তরাষ্ট্রকে সতর্ক করে লারিজানি

গল্প এখানেই শেষ নয় : যুক্তরাষ্ট্রকে সতর্ক করে লারিজানি

বিদেশ ডেস্ক: ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি দাবি করেছেন, ‘চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫০০-এর অধিক মার্কিন সেনা নিহত হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, ‘গল্প এখানেই শেষ নয়’। ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ।’ বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের ... Read More »

ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ৫ দিন বন্ধ থাকার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। কিন্তু এর পর দিনই এটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এ দিন ভোরে প্রায় এক টন ওজনের ওয়ারহেড সংবলিত অত্যাধুনিক ‘খোররামশাহ-৪’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলের অন্যতম ... Read More »

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

বিদেশ ডেস্ক: ইরানের তৈরি ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো প্রায় অসম্ভব— এমনই দাবি করেছে প্রখ্যাত সামরিক সাময়িকী ‘মিলিটারি ওয়াচ ম্যাগাজিন’। সাময়িকীটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে এই মডেলের অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র সফল আঘাত হেনেছে। প্রতিবেদন অনুযায়ী, হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি ব্যবহারের কারণেই ফাত্তাহ-২ এতটা ... Read More »

হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী জাহাজে হামলা চালাল ইরান

হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী জাহাজে হামলা চালাল ইরান

বিদেশ ডেস্ক: হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মাল্টা-পতাকাবাহী কন্টেইনার জাহাজ বড় ধরনের হামলার শিকার হয়েছে। সেফেন প্রেস্টিজ নামের এই জাহাজটি বুধবার দুপুর নাগাদ ওমান থেকে মাত্র দুই নটিক্যাল মাইল উত্তরে অবস্থানকালে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, জাহাজটির ওয়াটারলাইনের ঠিক ওপরে আঘাত লাগার ফলে এর ইঞ্জিন রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের ... Read More »