Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বিশ্ব সংবাদ

বিনামূল্যে খাবার পাবে ইন্দোনেশিয়ার ৮ কোটি স্কুলশিক্ষার্থী

বিনামূল্যে খাবার পাবে ইন্দোনেশিয়ার ৮ কোটি স্কুলশিক্ষার্থী

বিদেশ ডেস্ক: ইন্দোনেশিয়ায় বিনামূল্যে স্কুলে খাবার বিতরণ কর্মসূচি এপ্রিলের মধ্যে আট কোটি উপকারভোগীর কাছে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তবে লক্ষ্যমাত্রার তুলনায় এটি আরো পিছিয়ে পড়ছে বলে সোমবার খাদ্য খাত তদারকির দায়িত্বে থাকা জ্যেষ্ঠ মন্ত্রী জানিয়েছেন। সরকারি সংস্থাগুলোর সঙ্গে ২০২৬ সালের খাদ্য মজুদ নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, জানুয়ারির শুরুর দিকেই কর্মসূচিটি প্রায় সাড়ে পাঁচ কোটি উপকারভোগীর কাছে পৌঁছনোর ... Read More »

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান অটুট : রুশ পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান অটুট : রুশ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত বন্ধে কার্যকর ও টেকসই সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে রাশিয়ার অবস্থান অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ল্যাভরভ বলেন, ‘গাজা ও আশপাশের পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের একটি ন্যায্য সমাধানের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি অটুট রয়েছে।’ তিনি আরো বলেন, ‘এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঐতিহাসিক ... Read More »

ইউক্রেন শান্তি না চাইলে রাশিয়া বল প্রয়োগে লক্ষ্য অর্জন করবে : পুতিন

ইউক্রেন শান্তি না চাইলে রাশিয়া বল প্রয়োগে লক্ষ্য অর্জন করবে : পুতিন

বিদেশ ডেস্ক: ইউক্রেনের শান্তির জন্য কোনো তাড়া নেই জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ যদি শান্তিপূর্ণভাবে তাদের সংঘাতের মিমাংসা করতে না চায়, মস্কো বল প্রয়োগের মাধ্যমে তার সকল লক্ষ্য অর্জন করবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। এর আগে, ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্ধারিত বৈঠকের আগে আবারও বড় ... Read More »

সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়া যা বললেন শশী থারুর

সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়া যা বললেন শশী থারুর

অনলাইন ডেস্ক: সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেওয়া একটি বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেন, “বাংলাদেশের একজন ছাত্রনেতা ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবেন। তিনি এটা বলার কে?” এ ধরনের বক্তব্যের পেছনে কারো অন্য কোনো উদ্দেশ্য রয়েছে ... Read More »

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য দরজা বন্ধ করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য দরজা বন্ধ করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

বিদেশ ডেস্ক: ভিসা অপব্যবহার নিয়ে উদ্বেগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নিয়মের কারণে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো পাকিস্তান ও বাংলাদেশ থেকে আবেদনকারীদের প্রবেশ কার্যত বন্ধ করে দিচ্ছে বলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। দেশটির কমপক্ষে নয়টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘উচ্চ ঝুঁকির’ দেশগুলো থেকে ভর্তি কার্যক্রম সীমিত করেছে। তারা জানিয়েছে, তাদের ওপর প্রকৃত শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করার চাপ বেড়েছে। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ... Read More »

ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত পুতিন

ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত পুতিন

বিদেশ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, ভারতকে জ্বালানি সরবরাহ ‘নিরবচ্ছিন্নভাবে’ চালিয়ে যেতে তিনি প্রস্তুত। নয়াদিল্লিকে মস্কো থেকে তেল কেনা বন্ধে যুক্তরাষ্ট্রের তীব্র চাপের সময় এই মন্তব্য করলেন তিনি। নয়াদিল্লি সফরে পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, ‘রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ ... Read More »

বিদেশ সফরে পুতিনের খাদ্যাভ্যাস

বিদেশ সফরে পুতিনের খাদ্যাভ্যাস

বিদেশ ডেস্ক: বিদেশ সফরে সাধারণত কোনো রাষ্ট্রীয় ভোজে অংশ নেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কূটনীতি ও রাজনীতির মতোই তার খাদ্যাভ্যাসও কঠোর নিয়মের বেড়াজালে বাঁধা। তাই রাষ্ট্রপ্রধানদের জন্য আয়োজিত আড়ম্বরপূর্ণ ভোজে না গিয়ে নিজস্ব ডায়েট ও নিরাপত্তা প্রটোকলই অনুসরণ করেন তিনি। দুই দিনের রাষ্ট্রীয় সফরে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন পুতিন। সঙ্গে রয়েছেন কূটনৈতিক প্রতিনিধি ছাড়াও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত খাদ্য প্রস্তুতকারীদের ... Read More »

ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি

ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি

বিদেশ ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেটের এক বিজ্ঞপ্তিতে ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে (আইসিটি) দুই মাসের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনারের পৃথক এক বিজ্ঞপ্তিতে সোমবার থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সেখানে একই বিধি-নিষেধ আরোপের আদেশ দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা একটি আইনগত ব্যবস্থা, যা জেলা প্রশাসনকে নির্দিষ্ট সময়ের জন্য কোনো এলাকায় চারজন বা ... Read More »

অনুমতি পেয়ে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে তার বোন

অনুমতি পেয়ে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে তার বোন

অনলাইন ডেস্ক: রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ মঙ্গলবার পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উজমা খানুমকে কারাবন্দি সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছে। উজমা যখন ভাইয়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে যান, তখন তাকে সেখানে পৌঁছে দেওয়া অসংখ্য পিটিআই সমর্থক কারাগারের বাইরে জড়ো হন। এই ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ-অধিকার সীমিত করার প্রতিবাদে আজ ইসলামাবাদ হাই কোর্ট ... Read More »

উপনির্বাচনে ৭১-এর মতো ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে : পিটিআই

উপনির্বাচনে ৭১-এর মতো ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে : পিটিআই

বিদেশ ডেস্ক: সাম্প্রতিক উপনির্বাচনকে কেন্দ্র করে সরকারকে তীব্র সমালোচনা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি অভিযোগ করেছে, সরকার ১৯৭১ সালের মতোই জনগণের ম্যান্ডেট হরণ করে নিজেদের শাসন দীর্ঘায়িত করতে চাইছে। ডনের খবরে বলা হয়, উপনির্বাচনে প্রাথমিক ফলাফলে পিএমএল-এন জাতীয় পরিষদের ৬টির মধ্যে সবগুলো এবং পাঞ্জাব অ্যাসেম্বলির ৭টির মধ্যে ৬টি আসন জিতেছে। একটি আসন পেয়েছে পিপিপি, যারা মাত্র ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ... Read More »