November 27, 2025
Leave a comment
বিদেশ ডেস্ক: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের ভাতিজার মাকে ট্রাম্প প্রশাসনের জোরদার অভিবাসন প্রয়োগ কার্যক্রমের মধ্যে কর্তৃপক্ষ আটক করেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এনবিসি নিউজকে নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, চলতি মাসে ম্যাসাচুসেটসের রিভিয়ারে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা ওই নারীকে হেফাজতে নেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) এক মুখপাত্র বলেন, ব্রুনা ক্যারোলিন ফেরেইরা ‘ব্রাজিল থেকে ... Read More »
November 21, 2025
Leave a comment
বিদেশ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে অংশ নেবেন নিউনিয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোহরান মামদানি। প্রেসিডেন্টের তীব্র বিরোধিতার পর নির্বাচনে জেতা মামদানির সঙ্গে এটিই হবে ট্রাম্পের প্রথম বৈঠক। মার্কিন সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, এরই মধ্যে বৈঠকে কী কী বিষয় আলোচনায় রাখবেন, সে সম্পর্কে ধারণা দিয়েছেন মামদানি। আসন্ন বৈঠক সম্পর্কে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মামদানি সাংবাদিকদের ... Read More »
November 20, 2025
Leave a comment
আলজাজিরার বিশ্লেষণ বিদেশ ডেস্ক: গত বৃহস্পতিবার সকালে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ১৫৩ জন ফিলিস্তিনিকে বহনকারী একটি চার্টার্ড বিমান দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি বিমানবন্দরে অবতরণ করে। বিমানে থাকা অনেক ফিলিস্তিনির প্রয়োজনীয় ভ্রমণের কাগজপত্র ছিল না। এ ঘটনা দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের ‘হতভম্ব’ করে দিয়েছিল। প্রায় ১২ ঘণ্টা অপেক্ষার পরে ওই দলটিকে একটি স্থানীয় দাতব্য সংস্থার তত্ত্বাবধানে নামতে দেওয়া হয়। স্থানীয় দাতব্য সংস্থা ... Read More »
November 20, 2025
Leave a comment
বিদেশ ডেস্কঃ যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছে। গতকাল বুধবার ফিলিস্তিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েল ও হামাস পরস্পরকে ফিলিস্তিনি অঞ্চলে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটাই ছিল গাজায় সবচেয়ে বড় ধরনের হামলা। গাজায় গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও অনেক এলাকায় প্রবেশের অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে উভয় পক্ষের দেওয়া ... Read More »
November 18, 2025
Leave a comment
বিদেশ ডেস্কঃ মায়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি এখন আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে। সামরিক জান্তা শুধু সিত্তে, কিয়াকফিউ ও মানাউং টাউনশিপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তবে এবার কিয়াকফিউতেও বড় ধরনের হামলার মুখে পড়েছে জান্তা বাহিনী। শনিবারের এ হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছে। স্থানীয় সামরিক সূত্র এই খবর দিয়েছে বলে মায়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী থাইন ... Read More »
November 18, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল রাতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এক প্রতিক্রিয়ায় যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধী অবস্থান তুলে ধরেছেন। মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রায় ঘোষণাটি গত বছর বিক্ষোভ দমনে সংঘটিত গুরুতর লঙ্ঘনের শিকারদের জন্য ... Read More »
November 18, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন দমনে সহিংস নৃশংসতার বিপরীতে এই রায় দেওয়া হলেও এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না তা নিয়ে উদ্বেগ আছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এক বিবৃতিতে মানবাধিকারবিষয়ক সংস্থাটি জানিয়েছে, আসামিদের পছন্দমতো ... Read More »
November 8, 2025
Leave a comment
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলার সময় সংঘটিত যুদ্ধাপরাধ এবং নৃশংসতার তদন্তের অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে ইসরায়েলি রাজনৈতিক ... Read More »
October 21, 2025
Leave a comment
বিদেশ ডেস্কঃ গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। হামাসের অবস্থানগুলোতে মঙ্গলবার (২১ অক্টোবর) একাধিক ইসরায়েলি প্রাণঘাতী হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ১১ দিন ধরে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের এই অভিযোগ করেন। শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে আমির বলেন, ‘আমরা ফিলিস্তিনে ইসরায়েলের সব চুক্তি লঙ্ঘন করা কার্যক্রমের নিন্দা জানাই। বিশেষ করে গাজা ... Read More »
October 21, 2025
Leave a comment
বিদেশ ডেস্কঃ তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে ফেলেছেন এক নারী। দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, নিজের ফ্ল্যাটে আগুন লাগানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। তেলাপোকা মারার জন্য দাহ্য স্প্রে ব্যবহার করতে গিয়ে তিনি পুরো অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে ফেলেন। স্থানীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স বিশের কোঠায়। তিনি বলেছেন, তেলাপোকা মারতে একটি লাইটার ... Read More »